শিলচরে নামতেই শ্রাবন্তীতে স্থানীয়রা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অসমিয়া রীতি অনুযায়ী পরিয়ে দেওয়া হয় স্থানীয় গামছা। মাথায় অসমিয়া টুপি, যাকে স্থানীয় ভাষায় জাপি বলা হয়। 

অসমে গিয়ে পুরোপুরি অসমিয়া লুকে বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রিয় অভিনেত্রী শিলচর বিমান বন্দরে নামতেই ঘিরে ধরে সেখানকার অনুগামীরা। তাদেরই উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন শ্রাবন্তী। একটি অনুষ্ঠানে যোগ দিতে শিলচর গেছেন তিনি। সেখান থেকেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে তাঁকে ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শিলচরে নামতেই শ্রাবন্তীতে স্থানীয়রা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অসমিয়া রীতি অনুযায়ী পরিয়ে দেওয়া হয় স্থানীয় গামছা। মাথায় অসমিয়া টুপি, যাকে স্থানীয় ভাষায় জাপি বলা হয়। স্থানীয় এইসব উপহার পেয়ে রীতিমত খুশি শ্রাবন্তী।

View post on Instagram

শ্রাবন্তী জানিয়েছেন, শিলচরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। স্থানীয়দের অভ্যর্থনায় তিনি মুগ্ধ। তাঁর সেখানে দারুন লাগছে। তিনি জানিয়েছেন শিলচরের ভিডিও তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। শ্রাবন্তী জানিয়েছেন , দারুন খাওয়াদাওয়া হচ্ছে। ডায়েট ভুলেছেন তিনি ইলিশ মাছ আর মুরগির মাংসের চাপে পড়ে। তিনি আরও জানিয়েছেন, স্থানীয়রা খুবই আন্তরিক। আপন-পর ভেদাভেদ নেই।

এমনিতেই টলিউডের এই নায়িকাকে ঘিরে সর্বদাই থাকে বিতর্ক। পোশাক থেকে পুরুষ সঙ্গীতে সবেতেই বিতর্কে জড়ান অভিনেত্রী। দিদিদের সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে পাঠান তাঁর ছবি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে পোশাক থেকে শুরু করে মেকআপ নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু অসমের ছবিগুলি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।