স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল হ্যাক! ইন্সটাগ্রামে কী বললেন নায়িকা? জেনে নিন..

স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক! নিজেই এই খবর ইন্সটাগ্রাম পোস্টে জানালেন নায়িকা। প্রায়সই ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এই সমস্যার মুখে পড়তে হয়েছে তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীকে। এবার এই সমস্যার সম্মুখীন হতে হল স্বস্তিকাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চিরকালই স্পষ্টবাদী স্বস্তিকা। কোনও রকম রাখঢাক না রেখেই নিজের মনের কথা শেয়ার করেন সামাজিক মাধ্যমে। বেশ কিছুদিন আগে মমতা শঙ্করের মন্তব্যকে নিয়েও একটি কটাক্ষ করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়। তাঁর সাহসী পোস্টের জন্য তাঁকে অত্যন্ত পছন্দ করেন তাঁর অনুরাগীরা।

এবার ফেসবুক পেজ হ্যাক হয়ে যেতে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন স্বস্তিকা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়ে স্বস্তিকা লিখেছেন, " আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে রাখুন যে এটা আমি নই"।

View post on Instagram

কিছুদিন আগেই ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 'শিবপুর' ছবির জন্য এই ছবি এই পুরস্কার পান নায়িকা। শুধু টলিউডেই নয় ইতিমধ্যে বলিউডেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন এই বঙ্গ তনয়া। বেশ কয়েকটা হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। আসন্ন ‘এলএসডি ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই নেট মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে এই ছবির ট্রেলার। নিজেই ট্রেলারের ছবি সবার সঙ্গে ভাগ করে নেন নায়িকা। 

ক্য়াপশনে লেখেন, "গেলা সহজ, উপেক্ষা করা কঠিন"। এ ছাড়াও চলতি মাসেই মুক্তি পেতে চলেছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত লাভ 'সেক্স অউর ধোঁকা ২'। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। প্রথম ছবির প্রায় ১৪ বছর পর আসছে এই ছবির দ্বিতীয় ভাগ। এই ছবিতে স্বস্তিকা ছাড়াও দেখা যাবে মৌনি রায়, উরফি জাভেদ ও অন্যান্যদের।