অক্ষয় কুমারের নতুন হরর-কমেডি ছবি 'ভূত বাংলা'-র ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা যায়, অক্ষয় একটি ভুতুড়ে বাংলোয় বিয়ে করতে চান, কিন্তু এক অশুভ শক্তি তাকে বাধা দেয়। ছবিটি কমেডি ও ভয়ের আবহে দর্শকদের 'ভুল ভুলাইয়া'-র স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

দীর্ঘ প্রতিক্ষার অবসান। দীর্ঘদিন ধরে দর্শকেরা অপেক্ষায় রয়েছেন অক্ষয়ের নতুন ছবির। অবশেষে প্রকাশ্যে এল তারই ট্রেলার। মুক্তি পেল ভূত বাংলা ছবির ট্রেলার। হরর-কমেডি ঘরানার এই ছবি আসছে চলতি মাসেই। ট্রেলার মুক্তি পেতে না পেতেই তা ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ট্রেলারের শুরুতেই দেখা গেল অক্ষয় একটি ভুতুড়ে বাড়িতে বাস করছে। সেখানেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন। সেখানে বধুসুর নামে একটি অশুভ সত্তা তাকে থামানোর চেষ্টা করছে বার বার। শেষ পর্যন্ত সেই ভূত বাংলোতে বিয়ে হয় কি না, তা নিয়ে ছবিটি। এমনই অনুমান করা যাচ্ছে ট্রেলার দেখে।

ট্রেলার জুড়ে যেমন আছে ভয়ের দৃশ্য তেমনই আছে কমেডি। যা দর্শকদের বারে বারে মনে করিয়ে দিতে পারে ‘ভুল ভুলাইয়া’ ছবির কথা। অনেকে আবার গরম মশলা, ভাগম ভাগ, হেরা ফেরি ছবির কথা মনে করেছেন। ট্রেলার মুক্তির পর এমন মত দর্শকদের।

ট্রেলারে দেখা গিয়েছে যে অক্ষয়ের চরিত্রেটি একটি বাংলোর উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যার পিছনে একটি ভুতুড়ে জঙ্গল রেছে যার নাম পিশাচ ভ্যান এবং তিনি কেবল ভুতুড়ে হওয়ার কারণে এটি ছেড়ে দিয়ে রাজি নন। তাই ভূতের ভয়কে উপেক্ষা করে সেখানে থাকতে শুরু করেন অক্ষয়। শুধু তাই নয়, নতুন সংসারও পাতবেন ভাবেন। সব মিলিয়ে এই ট্রেলার জুড়ে আছে টান টান উত্তেজনা। আছে ভরপুর কমেডি।

View post on Instagram

ছবিতে অক্ষয়ের সঙ্গে জমিয়ে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপল যাদব থেকে শুরু করে আসরানি থেকে আরও অনেকে। এবার অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। আছেন মিথিলা পালকারে। আর গুরুত্ব পূর্ণ চরিত্রে আছে টাব্বু। সব মিলিয়ে এক রাশ মজা নিয়ে আসছে ছবিটি।