ডন ৩ ছবি থেকে সরে দাঁড়ানোর অভিযোগে অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতা নির্দেশ জারি করেছে FWICE। এই নির্দেশের পরেই পাল্টা পদক্ষেপ নিয়ে অভিনেতা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-র উদ্দেশে আইনি নোটিস পাঠিয়েছেন।

ফরহান আখতারের ডন ৩ ছবিটি নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্কে অভিনেতা রণবীর সিং। নায়কের সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-র (FWICE) চলতি বিরোধ এবার আইনের দরজা পর্যন্ত পৌঁছাল। সদ্য FWICE রণবীরের বিরুদ্ধে নন কো অপারেশন ডিরেক্টিভস বা অসহযোগিতা নির্দেশ জারি করে। তারপরেই অভিনেতা পল্টা পদক্ষেপ নিয়ে ফেডারেশনকে নোটিস পাঠিয়েছেন। মিলল এমনই খবর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, মঙ্গলবার FWICE-র উদ্দেশে এই আইনি নোটিস পাঠানো হয়। তবে, নোটিসে রণবীর কী দাবি করেছেন তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে এখন আদালতে হাজিরা দিয়ে FWICE-কে জবাব দিতে হতে পারে। শোনা যাচ্ছে ঠিক এমনটাই। 

এদিকে FWICE ঘোষণা করে যে, ডন ৩ ছবিকে ঘিরে তৈরি হওয়া জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যেরা রণবীরের সঙ্গে কোনও ধরনের কাজ করবেন না। জানা গিয়েছে, ডন ৩ শুরু হওয়ার অল্প কিছুদিন আগে ছবি থেকে সরে দাঁড়ান রণবীর। সে কারণে শুরু হয় এই জটিলতা।

FWICE-র দাবি, এই নিয়ে অভিনেতার সঙ্গে আলোচনা করার জন্য ডাকা হয় তাঁকে। কিন্তু রণবীর পাল্টা উত্তর দেয়নি। উল্টে FWICE-কে ই মেল পাঠিয়েছিলেন রণবীর। সেখানে তিনি জানান, এই বিষয়টি FWICE-র এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই ঘটনার পর নায়কের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করে ফেডারেশন (FWICE)।

এই পদক্ষেপের পর রণবীর সিং-র টিম এমটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, এই বিতর্কের সময় সচেতন ভাবেই নীরবতা বজায় রেখেছেন তিনি। রণবীরের বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা দরকার।

এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে নতুন করে চর্চা শুরু হয়েছে। এফডব্লিউআইসিই বনাম রণবীরের এই বিরোধ শেষপর্যন্ত কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর রয়েছে সকলের। সব মিলিয়ে ফের বিতর্কে রণবীর সিং। আইনী জালে জ্বরিয়েছেন তিনি।