MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Adipurush: কার্তিক-কিয়ারার ঝড়ে আরও নিম্নমুখী ‘আদিপুরুষ’ ছবির আয়, এখনও পা রাখতে ব্যর্থ ৩০০ কোটির ঘরে

Adipurush: কার্তিক-কিয়ারার ঝড়ে আরও নিম্নমুখী ‘আদিপুরুষ’ ছবির আয়, এখনও পা রাখতে ব্যর্থ ৩০০ কোটির ঘরে

ইদের দিন মুক্তি পেয়েছে ‘সত্যপ্রেম কি কথা’। এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধলেন কার্তিক-কিয়ারা। এই ছবির প্রভাবে ফের কমল ‘আদিপুরুষ’ ছবির আয়। এখনও ৩০০ কোটির ঘরে পা রাখতে ব্যর্থ প্রভাস-কৃতি। সঙ্গে দেখে নিন দ্বিতীয় দিনে কত আয় করেছে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 01 2023, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

বিপদ যেন কাটছে না। ছবি মুক্তি পেয়েছে ১৬ জুন। তারপর থেকে রোজই কিছু না কিছু বিতর্কে জড়িয়েছে ছবিটি। ছবির বিভিন্ন দৃশ্য থেকে সংলাপ নিয়ে একাধিক আইনী মামলায় জড়িয়েছে ছবিটি। ছবি প্রদর্শন বন্ধের জন্য বারে বারে দাবি করা হয়েছে। এই নিয়ে হয়ে নানান মামলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : instagram

ছবির পোস্টার লঞ্চ থেকেই শুরু হয়েছিল সমস্যা। সে সময় রাম ও লক্ষণের সাজপোশাক নিয়ে মামলা হয়। পরে যদিও নির্মাতারা সে বিশেষ গুরুত্ব দেন। সে কারণে পিছিয়ে গিয়েছিল ছবি মুক্তি। এরপরই নির্মাতা দাবি করেন শ্রী রামের জীবনের এক বিশেষ অধ্যায় নিয়ে তৈরি ছবি। ছবির ভিএফএক্স এফেক্ট-র কথা জানান।

310
Image Credit : instagram

৬০০ কোটি বাজেটের এই ছবি মুক্তির আগে তার প্রোমোশনও করা হয়েছিল বিশেষ ভাবে। বিস্তর খরচ করে তিরুপতিতে হয়েছিল প্রোমোশন। ছবিটি যেহেতু শ্রী রামের জীবন নিয়ে তৈরি, তাই শ্রীরামের ভক্ত হনুমানজী-র উদ্দেশ্যে সকল প্রেক্ষাগৃহে একটি করে আসন খালি রাখার নির্দেশ দেওয়া হয়।

410
Image Credit : instagram

ছবি মুক্তির আগে প্রি বুকিং-র ব্যবস্থা ছিল। শোনা যায় সে সময় এক একটি সিট ২ হাজারেও বিকিয়েছে। ছবি প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। দ্বিতীয় দিনে আয় ছিল ৬৫.২৫ কোটি। তৃতীয় দিনে আয় ছিল ৬৯.১০ কোটি। প্রথম তিনদিন সে অর্থে কমেনি ছবির আয়। উল্টে তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় সামান্য হলেও বেড়েছিল।

510
Image Credit : instagram

এরপরই ঘটে পতন। ক্রমে কমতে থাকে ছবির আয়। শেষ বৃহস্পতিবার ছবির আয় ১ কোটিও পার করতে পারেনি। মাত্রা ১৪ দিনে এত কম আয় সকলের জন্য ছিল অবিশ্বাস্য। এরই মাঝে বিপদের কারণ হল কিয়ারা-কার্তির ম্যাজিক। বকরি ইদের দিন মুক্তি পেল সত্যপ্রেম কি কথা।

610
Image Credit : instagram

দ্বিতীয়বার জুটি বাঁধলেন কার্তিক ও কিয়ারা। ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটি। আর এই ছবিটি এতটাই নজর কাড়ল দর্শকদের যে আরাও কমল আদিপুরুষ ছবির আয়। সত্য প্রেম কি কথা ছবি প্রসঙ্গে তরণ আদর্শ এক বিশেষ টুইট করেন। তিনি প্রথম দিনে ছবির আয় কর হয়েছিল তা জানান।

710
Image Credit : instagram

তিনি টুইটে লেখেন, ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটি প্রথম দিনে ভালো স্কোর করেছে। তিনি জানান, বৃহস্পতিবার সকালের তুলনায় সন্ধ্যার শোগুলো-তে ভালো আয় হয়েছিল। বৃহস্পতিবার আয় হয়েছে ৯.২৫ কোটি টাকা। বিশেষজ্ঞের অনুমান, শুক্রবার সামান্য হলেও ছবির আয় করতে পারে। তেমনই শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে বাড়বে আয়। এখন দেখার এই অনুমান কতটা সঠিক হয়।

810
Image Credit : Facebook

শেষ রিপোর্ট অনুসারে, দ্বিতীয় দিনে সত্যপ্রেম কি কথা ছবির আয় হয় ৬ থেকে ৭ কোটি। ছবিতে শুধু কিয়ারা ও কার্তিকের প্রেম নয়। সঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক।

910
Image Credit : instagram

বাস্তব সমাজচিত্র ছবির দ্বারা ফুটিয়ে তুলেছেন তিনি। কিয়ারা ও কার্তিকের প্রেম পরিণতি পেতে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা ফুটিয়ে তুলেছেন। সমাজের এক বাস্তব চিত্র সুন্দর ভাবে ফুটে উঠেছে ছবিতে।

1010
Image Credit : instagram

‘সত্যপ্রেম কি কথা’ ছবির পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাও, শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govinda: 'এমন স্বামী চাই না'- বিয়ের ৪০ বছর পর গোবিন্দাকে নিয়ে দুঃখ প্রকাশ স্ত্রী সুনীতার
Recommended image2
Prakash Padukone on Dhurandhar: জামাই রণবীরের 'ধুরন্ধর' এর প্রশংসা করেও যে বিষয়ে খুশি নন প্রকাশ পাড়ুকোন, কী বললেন দীপিকার বাবা
Recommended image3
Madhuri Dixit: বলিউডে 'বডি শেমিংয়ের' শিকার মাধুরী দীক্ষিত! চারদশকে কেরিয়ারে ফাঁস করলেন গোপন কথা
Recommended image4
বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী, কবে বসেন বিয়ের পিঁড়িতে?
Recommended image5
Ranveer Singh: 'ডন ৩' নিয়ে বিতর্কের মাঝেই নতুন গাড়ি কিনলেন রণবীর, দাম শুনলে চমকে যাবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved