MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • শ্বশুরমশাই নয়-রাহুল আমার ছেলের মতো, ওদের বাবা হয়েই থাকতে চাই হাসি মুখে সাংবাদিকদের মিষ্টি বিলোলেন সুনীল শেট্টি

শ্বশুরমশাই নয়-রাহুল আমার ছেলের মতো, ওদের বাবা হয়েই থাকতে চাই হাসি মুখে সাংবাদিকদের মিষ্টি বিলোলেন সুনীল শেট্টি

চার বছর একে অপরকে ডেট করার পর, আথিয়া শেঠি এবং ক্রিকেটার কেএল রাহুল গাঁটছড়া বাঁধলেন। খান্ডালায় সুনীল শেঠির বাংলো 'জাহান'-এ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দুজনেই বিয়ে করেন।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 23 2023, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

মেয়ের বিয়ের পর সাংবাদিকদের সামনে হাত জোড় করে এসে উপস্থিত হন অভিনেতা সুনীল শেঠি। খবর দেন মেয়ের বিয়ে সুসম্পন্ন হয়েছে। প্রত্যেক সাংবাদিককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান তিনি। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

বিয়ের পরই মহারাষ্ট্রের খান্ডালার বাংলোর বাইরে বেরিয়ে আসেন সুনীল শেট্টি স্বয়ং। বিনম্রভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

38
Image Credit : Asianet News

সুনীলের দুই সন্তান – মেয়ে আথিয়া এবং ছেলে আহান। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। চেষ্টার কোনও ত্রুটি রাখেননি সুনীল। ১০০জন অতিথির আপ্যায়ন করেছেন যথাযথ। তাঁরা এবং কেএল রাহুলের পরিবার দক্ষিণ ভারতীয়। ফলে দক্ষিণ ভারতীয় রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। 

48
Image Credit : Asianet News

আথিয়া শেঠি এবং কেএল রাহুলের বিয়েতে অনেক ক্রিকেটারও উপস্থিত ছিলেন। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থাকায় বিয়েতে পৌঁছতে পারেননি টিম ইন্ডিয়ার অনেক খেলোয়াড়।

58
Image Credit : Asianet News

সুনীল শেঠি এদিন জানান যে আথিয়া শেঠি এবং কেএল রাহুলের বিয়ের রিসেপশন আইপিএলের পরে অনুষ্ঠিত হবে। বিয়ের অনুষ্ঠানের পরে, সুনীল এবং তার ছেলে আহান সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করতে বেরিয়েছিলেন। 

68
Image Credit : Asianet News

মেয়ের বিয়েতে সাবেকি দক্ষিণী গলা পর্যন্ত বোতাম আটকানো চন্দন রঙের কুর্তা এবং লুঙ্গিতে সেজেছিলেন সুনীল। তাঁর কপালে ছিল তিলক। গলায় ছিল রুদ্রাক্ষ এবং সোনার মালা। হাত জোড় করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন সুনীল। তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেন মিষ্টি। তাঁদের সঙ্গে কথাও বলেন হাত জোর করে।

78
Image Credit : Asianet News

এ দিন সুনীল বলেছেন, “আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন আমি শ্বশুরমশাই হয়ে গিয়েছি। সুন্দরভাবেই বিয়ের কাজ মিটেছে। পরিবারের নিকট আত্মীয়দের নিয়ে ছোট্ট আয়োজন করেছিলাম আমরা। আমি শ্বশুর না হয়ে ওদের সকলের বাবা হয়েই থাকতে চাই। সেই দায়িত্বটা পালন করতেই আমার বেশি ভাল লাগে।”

88
Image Credit : Asianet News

সাংবাদিকদের বিয়ের খবর প্রথম জানিয়েছিলেন সুনীলই। জানিয়েছিলেন, বিয়ে সারা হলেই তিনি বাচ্চাদের সামনে নিয়ে আসবেন। কথা রেখে বিয়েন অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিকদের সামনে আসেন রাহুল আথিয়া।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IFFI 2026: উদ্বোধন হল গোয়ার ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জেনে নিন কদিন চলবে উৎসব
Recommended image2
Lag Jaa Gale Pune Wrap: পুনেতে 'লগ যা গলে' ছবির শুটিং শেষ করলেন জাহ্নবী ও টাইগার, কবে ছবি মুক্তি?
Recommended image3
Kangana Ranaut: গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট! কঙ্গনা রানাউতের বিরুদ্ধে FIR
Recommended image4
IFFI 2026: গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকস বিভাগে শুরুতেই 'রামায়ণ পার্ট ওয়ান'
Recommended image5
Ramayana: রাবণের সঙ্গে কি সত্যিই যুদ্ধ করেছিলেন সীতা? বাল্মীকি রামায়ণে কী লেখা? ‘রামায়ণ’ ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে কী বলছে শাস্ত্র?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved