MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • অর্জুনের গলায় কি আদৌ মালা দিচ্ছেন মালাইকা, বিয়ে নিয়ে ধোঁয়াশা ওড়ালেন নায়িকা নিজেই

অর্জুনের গলায় কি আদৌ মালা দিচ্ছেন মালাইকা, বিয়ে নিয়ে ধোঁয়াশা ওড়ালেন নায়িকা নিজেই

বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর। মালাইকার নতুন পোস্ট দেখেই শুরু হয়েছে চর্চা। বিয়ের সমস্ত ধোঁয়াশা ওড়ালেন মালাইকা আরোরা। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Nov 11 2022, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

চলতি বছরে বি-টাউনে বিয়ের মরশুমে একে একে  অনেক তারকারই চারহাত এক হয়েছে। এবার পালা মাল্লার। বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যা নিয়ে উত্তাল নেটদুনিয়া।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own


সকাল সকালই ভক্তদের সুখবর দিলেন মালাইকা আরোরা। কী এমন করলেন যে ফের বিয়ের জল্পনা শুরু হল। হাসিমুখে কপালে হাতে দিয়ে পোজ দিয়েছেন মালাইকা আরোরা। যার ক্যাপশনে লেখা আমি হ্যাঁ বললাম।

39
Image Credit : our own

মালাইকার এই বিশেষ পোস্ট দেখেই শুরু হয়েছে বিয়ের জল্পনা। সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে বলিপাড়ায়। সকলেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। তবে প্রথমে কিছু বোঝা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়াশা অনেকটাই কেটেছে। 

49
Image Credit : our own

ভক্তদের খুব বেশিক্ষণ অপেক্ষা করাননি মালাইকা আরোরা। বরং  সকলে যখন মালাইকার হাতের আংটি খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই আসল সত্যিটা ফাঁস করলেন মালাইকা আরোরা। যা শুনেই সকলেরই চোখ কপালে উঠেছে।

59
Image Credit : our own


এটা আদতেও কোনও বিয়ের খবর নয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে মালাইকার রিয়্যালিটি শো মুভিং উইথ মালাইকা। যা ডিজনি  হটস্টারে দেখা যাবে। আর এই শো-এর জন্যই এতকিছু।
 

69
Image Credit : our own

বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোম্যান্স যেন সকলের মুখে মুখে।  বলিপাড়ার সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত কাপল বলতে গেলেই সবার আগে রয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর।

79
Image Credit : our own

১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। কোনও কিছুকেই পরোয়া না করে একে অপরের হাত ধরে রোম্যান্সে মজে রয়েছেন অর্জুন ও মালাইকা।
 

89
Image Credit : our own

অর্জুন কাপুর ও মালাইকার প্রেম নিয়ে চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের মাল্লা। সম্প্রতি এক সাক্ষাৎকারে  মালাইকা জানান, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। এবং তা নিয়ে আলোচনাও করছি। এবং ওর সঙ্গেই সুন্দর জীবন কাটাতে ও বুড়ো হতে চাই।

 

99
Image Credit : others


মালাইকা আরও বলেন, অর্জুনের সঙ্গে থাকতে নিজেকে অনেক বেশি নিরাপদ লাগে। একে অন্যের প্রতি টান এবং ভালবাসা এই সম্পর্কের পুড়োটা জুড়ে আছে। প্রতিটা দিন কাটে গভীর প্রেমে। এর চেয়ে আর বেশি কিছু বলতে নারাজ মালাইকা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
রজনীকান্তের Jailer 2 ছবি থেকে বাদ পড়লেন শাহরুখ? কিং খানের জায়গায় আসছেন কে?
Recommended image2
Shamita Shetty: 'বিয়ে করে কী এমন করেছেন?' বয়স-বিয়ে নিয়ে ট্রোলের সপাটে জবাব দিলেন শিল্পার বোন
Recommended image3
Zubeen Garg Case: জুবিন গর্গ মামলায় গতি, ৭ অভিযুক্তে বিরুদ্ধে চার্জশিট, ৮ জুন থেকে হবে মূল বিচার
Recommended image4
Anik Dutta: অনীক দত্তর প্রয়াণে শোকপ্রকাশ জিতের, 'সিনেমা জগতের ক্ষতি,' বার্তা অগ্নিমিত্রার
Recommended image5
Ranveer Singh: বলিউডে ব্যান রণবীর! কাজ করতে পারবেন না আর! নিষেধাজ্ঞার ফলে কি সত্যিই কেরিয়ার থমকে যেতে পারে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved