MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • হাতে আর মাত্র কয়েকদিন, এই বিশেষ দিনেই বসতে চলেছে আথিয়া-রাহুলের বিয়ের আসর

হাতে আর মাত্র কয়েকদিন, এই বিশেষ দিনেই বসতে চলেছে আথিয়া-রাহুলের বিয়ের আসর

বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে সকলেই তাকিয়ে। গত কয়েকমাস ধরেই আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। কবে বাজবে বিয়ের সানাই। আপাতত তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। সূত্রের খবর, এই বিশেষ দিনেই বসতে চলেছে রাহুল ও আথিয়ার বিয়ের আসর।

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Dec 13 2022, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : our own

 গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।
 

28
Image Credit : our own

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই  ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তিন বছরের প্রেম শীঘ্রই পরিণতি পেতে চলেছে। আর মাত্র কয়েকদিন, তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আথিয়া ও রাহুল।

38
Image Credit : our own

সূত্রের খবর,জানুয়ারির ২১ থেকে ২৩ তারিখ বসতে চলেছে আথিয়া ও রাহুলের বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল, বাংলাদেশের টেস্ট সিরিজের পর জানুয়ারির প্রথম সপ্তাহটা ছুটি চেয়েছিলেন বিসিসিআইয়ের কাছে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে ডিসেম্বরের শেষ থেকেই নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করবেন এবং জানুয়ারির ২১ ও ২৩ তারিখ ফাঁকা রাখার কথা বলা হয়েছে।

48
Image Credit : our own

 যদি আথিয়ার পরিবারের পক্ষ থেকে কোনওরকম শিলমোহর পাওয়া যায়নি। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুই পরিবার। সূত্র বলছে, দক্ষিণী মতেই বিয়ে সারবেন আথিয়া ও রাহুল। জাঁকজমক করেই বসবে হলদি-মেহেন্দি-সংগীতের আসর। 
 

58
Image Credit : our own

সম্প্রতি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে সুনীল জানিয়েছেন,খুব শীঘ্রই আথিয়া ও রাহুল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। জোরকদমে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রাহুল  টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ  কে মুম্বই ফিরতেই বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন।
 

68
Image Credit : our own

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন। এবং ডেকোরেশনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

78
Image Credit : our own


ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে,  মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে সময় কাটাচ্ছেনএই জুটি। এমনকী বিয়ের পরও নাকি এখানেই থাকতে পারেন বলে জানা গেছে।

88
Image Credit : our own

আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন  সুনীল। ফের আবার মেয়ের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তিনি আবারও হ্যাঁ না বলছেন। কিছুদিন আগেই আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুলেছিলেন সুনীল শেট্টি। ওয়েব শো ধারাভি ব্যাঙ্ক-এর লঞ্চ ইভেন্টে সুনীলকে প্রশ্ন করা হয় তার মেয়ে আথিয়া আর সুনীলের বিয়ে কবে হবে। যার জবাবে অভিনেতা জানান জলদি হোগি, জলদি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image2
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image3
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image4
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image5
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved