MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • গোটা বলিউড একফ্রেমে, সিড-কিয়ারার মুম্বই রিসেপশনে নক্ষত্র সমাবেশ, গ্ল্যামারাস লুকে কে কাকে টেক্কা দিলেন

গোটা বলিউড একফ্রেমে, সিড-কিয়ারার মুম্বই রিসেপশনে নক্ষত্র সমাবেশ, গ্ল্যামারাস লুকে কে কাকে টেক্কা দিলেন

 ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে রূপকথার রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে হাজির বলিউডের একাংশ। নক্ষত্র সমাবেশে হাজির ছিলেন বলিউড তারকা থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী ব্যক্তিত্ব, রইল চাঁদের হাটের ঝলক।

3 Min read
Author : Web Desk - ANB
| Updated : Feb 13 2023, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Asianet News

রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। আগেই শোনা গিয়েছিল ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন  পার্টি দিলেন  সিদ্ধার্থ ও কিয়ারা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
Image Credit : Asianet News

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে  সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের দিন  হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এবং সেই তালিকাটাও বেশ দীর্ঘ।

314
Image Credit : Asianet News

বিয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড রিসেপশন পার্টি মুম্বইয়ে রেখেছেন  সিদ্ধার্থ ও কিয়ারা। বর ও কনে পক্ষের নক্ষত্র সমাবেশে হাজির ছিলেন বলিউড তারকা থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী ব্যক্তিত্ব। সকলের গ্ল্যামারাস লুক ও উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

414
Image Credit : Asianet News

সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি।

 

514
Image Credit : Asianet News

সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হোটেলের লবি। তার মাঝেই লেখা সিদ্ধার্থ ও কিয়ারার আদ্যক্ষর এস ও কে। সেই ফুলের ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

614
Image Credit : Asianet News

গ্র্যান্ড রিসেপশন পার্টিতে বলি ডিভাদের  থেকে চোখ ফেরানো দায় ছিল। সকলেরই রূপের ছটা যেন ঠিকরে বেরোচ্ছিল।  গর্জিয়াস পোশাক থেকে মেক আপ সবটাতেই একে অপরকে টেক্কা দেওয়ার মতো।  সিদ্ধার্থ ও কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে হাজির হয়েছিলেন বলি নায়িকা আলিয়া ভাট। এদিন রূপোলি রঙের সিক্যুইন শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নজর কেড়েছেন নতুন মা আলিয়া ভাট। সবুজ -লাল মাল্টিকালারের সালোয়ার স্যুটে  নজর কেড়েছেন নীতু কাপুর।
 

714
Image Credit : Asianet News

সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে হাজির ছিলেন বলিউডের বেবো করিনা কাপুর। গোলাপি রঙের সিকুয়েন্সের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, কানে বড় কানের দুল পরেছিলেন করিনা কাপুর খান। সাদা শার্ট, কালো রঙের ব্লেজার স্যুটে দেখা গিয়েছে  বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরকে। সঙ্গে গলায় টাই, নর্ডি চশমা ও মানানসই জুতে পরে করিনা কাপুরের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন করণ জোহর।
 

814
Image Credit : Asianet News

শাহরুখ পত্নী গৌরী খানকে দেখে সকলের চোখ আটকে গিয়েছিল। বলি অভিনেত্রীদের সমানে সমানে কড়া টক্কর দেন গৌরী খান। কমলা রঙের গাউন পরে সিড-কিয়ারার রিসেপশনে হাজির হয়েছিলেন গৌরী খান। অন্যদিকে মাহিপ কাপুরকেও সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে  জমকালো পোশাকে দেখা গিয়েছে। সোনালি সাটিন-সিল্ক স্লিপ টপের সঙ্গে স্টাইলিশ বেইজ রঙের দুর্দান্ত জ্যাকেট পরেছিলেন মাহিপ কাপুর।

914
Image Credit : Asianet News

বলিউডের বোল্ড অভিনেত্রী দিশা পাটানিকেও দুর্দান্ত লাগছিল রিসেপশন পার্টিতে। সিড-কিয়ারার রিসেপশনে ফিরোজা নীল সিক্যুইন ব্যাকলেস কাউল নেক টপ পরেছিলেন দিশা। সঙ্গে ম্যাচ করে হাই থাই স্লিট স্কার্ট পরে নজর কেড়েছেন দিশা।

1014
Image Credit : Asianet News


শাহিদ কাপুরের স্ত্রী সর্বদাই শিরোনামে থাকেন। বলি তারকাদের মতোই তার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ে। বেইজ রঙের শাড়িতে নজর কেড়েছেন মীরা রাজপুত।

1114
Image Credit : Asianet News

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানি স্ত্রী শ্লোকা মেহতার সঙ্গে কিয়ারা রিসেপশনে হাজির ছিলেন। কালো রঙের এমব্রয়ডাপি শাড়িতে নজর কাড়েন শ্লোকা এবং নীল শার্ট ও কালো ব্লেজার স্যুটে পার্টিতে ধরা দেন আকাশ আম্বানি।
 

1214
Image Credit : Asianet News

বলিউডের পরমসুন্দরী কৃতি শ্যাননও সিড-কিয়ারার রিসেপশনে হাজির হয়েছিলেন। সোনালি রঙের শাড়ি পরে পার্টির রোশনাই বাড়িয়েছিলেন কৃতি শ্যানন।
 

1314
Image Credit : Asianet News

বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী  শিল্পা শেট্টি স্টাইলিশ লুক নজর কেড়েছে সকলের। সিলভার রঙের ডিজাইনার শাড়িতে সকলের নজর কেড়ে নিয়েছেন শিল্পা শেট্টি।
 

1414
Image Credit : Asianet News

করণের আরও এক স্টুডেন্ট বরুণ ধাওয়ান স্ত্রী নাতাশার সঙ্গে সিড-কিয়ারার রিসেপশনে হাজির হয়ে। কালো প্যান্ট ও সাদা ব্লেজার পরে নজর কেড়েছেন বরুণ ধাওয়ান। এবং ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা পরে ধরা দিয়েছেন নাতাশা দালাল। 
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smita Patil: স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাজ বব্বর, বললেন 'খুব মিস করি'
Recommended image2
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image3
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image4
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image5
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved