বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। মুম্বইয়ের এক হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি ছিলেন তিনি, যেখানে তাঁর অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। 

দীর্ঘ অসুস্থতার পর শেষ হল লড়াই। প্রয়াত হলেন ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। আজ প্রয়াত হন অভিনেতা। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। ৮ ডিসেম্বর ৯০-এ পা রাখতেন অভিনেতা। কিন্তু, তার আগেই চিরঘুমের দেশে পারি দিলেন ধর্মেন্দ্র।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রায় ১ সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। মাঝে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। কদিন আগে, তিনি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। অবশেষে সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে ছিলেন। বাড়িতেই হচ্ছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। আপাতত পরিবারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। তবে সোমবার সকালে পবন হংস শ্মশানে দেখা গিয়েছে ধর্মেন্দ্রর পরিবারের সদস্যদের।

এদিক ১১ নভেম্বর গুজব রটেছিল ধর্মেন্দ্রর মৃত্যুর। সে সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে শোক প্রকাশ করেন। তবে, শেষ সত্য সামনে আসে। এষা দেওল টুইট করে জানিয়েছিলেন ধর্মেন্দ্র সুস্থ আছেন। এমনকী, তার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এতদিন বাড়িতে চলছিল চিকিৎসা। কিন্তু, শেষ রক্ষা হল না। ৯০-এ পা দেওয়ার আগেই প্রয়াত হলেন অভিনেতা। 

Scroll to load tweet…

এদিকে, ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে- ছবি দিয়ে বলিউডে পা রাখেন। বহু ছবিতে কাজ করেছেন অভিনেতা। দীর্ঘ বছর ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। শেষ বার অভিনেতাকে দেখা গিয়েছিল, তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিতে। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ডিসেম্বরে মুক্তি পাবে ইক্কিস। এই ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। অভিনেতার প্রয়াণের পর মুক্তি পাবে ছবিটি।

Scroll to load tweet…