MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কিয়ারার সঙ্গে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ, বিয়ের সুখবর দিলেন খোদ শেরশাহ অভিনেতা

কিয়ারার সঙ্গে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ, বিয়ের সুখবর দিলেন খোদ শেরশাহ অভিনেতা

বলিপাড়ায় বিয়ের সানাই। রাজকীয় বিয়ের আসর আবারও বসতে চলেছে বলিউডে। সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ মলহোত্রা।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Dec 20 2022, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

একের পর এক বিয়ের খবর। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। বলিপাড়ার গুঞ্জনে শোনা যায়,চলতি বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। বিয়ের জায়গাও চূড়ান্ত হয়ে গিয়েছে, কারা নিমন্ত্রিত থাকবেন  সেই তালিকাও রেডি, এবার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।

210
Image Credit : instagram

সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের আগেই নাকি লিভ-ইন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

310
Image Credit : our own

বিয়ের মরশুমে একাধিক তারকার বিয়ের খবর প্রকাশ্যে আসছে। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি। শোনা যাচ্ছে, চলতি বছরেই ছাদনাতলায় যাচ্ছেন বলিউডের জনপ্রিয় জুটি। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

410
Image Credit : our own

 সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের জল্পনার মধ্যেই ঘি ঢেলে অভিনেতা বলেন, এই বছরেই বিয়ে করতে চলেছেন অভিনেতা। মিশন মজনু-ছবির প্রচারে এসেই এমন মন্তব্য করেন অভিনেতা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। আপাতত তাদের বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন।

510
Image Credit : our own

কিয়ারার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে,  এখনই মানসিকভাবে প্রস্তুত নন অভিনেত্রী। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করতে চান অভিনেত্রী। একাধিক ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। যার জন্যই নাকি কোনও দায়িত্ব নিতে রাজি নন অভিনেত্রী।

610
Image Credit : our own


কিয়ারার ঘনিষ্ঠ সূত্র বিয়ের খবর উড়িয়ে দিলেও সিদ্ধার্থর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন  সিদ্ধার্থ ও কিয়ারা। এবার  সেই খবরেই শিলমোহর দিলেন অভিনেতা।
 

710
Image Credit : our own

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে,  ইতিমধ্যেই বিয়ের দুটি জায়গাও চূড়ান্ত করে ফেলেছেন তারা। সিদ্ধার্থ ও কিয়ারার পরিবারও বিয়ের সমস্ত আলোচনাও সেরে ফেলেছেন। কারা নিমন্ত্রিত থাকবেন  সেই তালিকাও রেডি, এবার শুধু ছাদনাতলায় যাওয়ার অপেক্ষা।
 

810
Image Credit : our own

গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে আগামী বছরের শুরুতেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। যেহেতু এটি দিল্লির খুব কাছেই সেই কারণে মলহোত্রা পরিবারের জন্য যাতায়াতের সুবিধাও হবে।

910
Image Credit : our own

মুম্বইয়ের প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি চন্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিং করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। উল্লেখ্য, এই  রিসর্টেই বিয়ে করেছিলেন রাজকুমার ও পত্রলেখা। তবে রিসেপশন পার্টি মুম্বইয়ে হবে বলেই জানা গিয়েছে।

1010
Image Credit : our own


ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট দেখে ফেলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। সূত্র থেকে জানা গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে কারা নিমন্তিত থাকবেন, সেই তালিকাও নাকি ফাইনাল হয়ে গিয়েছে। বলিউডের সহ অভিনেতারা, সিনেমা, নির্মাতারা তো উপস্থিত থাকবেন পাশাপাশি করণ জোহর এবং অশ্বিনী ইয়ার্দি সহ বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রকুলপ্রীতও উপস্থিত থাকছেন।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved