MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Death Threat: সলমন ছাড়া বলিউডে এমন আরও ১০ তারকা আছেন, যারা পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা

Death Threat: সলমন ছাড়া বলিউডে এমন আরও ১০ তারকা আছেন, যারা পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা

প্রাণনাশের হুমকির কারণে খবরে রয়েছেন সলমন খান। গতকালই কানাডায় বলে হুমকি পাঠান পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রারে। তবে,সলমন প্রথম নয়। সলমন ছাড়া এই ১০ বলিউড তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 27 2023, 08:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

সলমন খান

সিধু মুসাওয়ালার হত্যাকান্ডের পরই খবরে এসেছিলেন সলমন। তখন শোনা যায়, সলমনকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছিলেন নরেন বিষ্ণোই ও গোল্ডি ব্রারের দল। সদ্য ফের একবার হুমলি দিল তাঁকে। এক সাক্ষাৎকারে গোল্ডি ব্রার বলেছে, ‘আমরা সলমন খানকে খুন করব। অবশ্যই হত্যা করব। লরেন্স জানিয়ে দিয়েছে সে কোনও দিনও ক্ষমা চাইবে না।...’।

210
Image Credit : instagram

শাহরুখ খান

২০২২ সালে জানুয়ারিতে প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। তাঁর বাড়ি মান্নতে বোমা রাখার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সে সময় পুলিশের দারস্থ হন তিনি।

310
Image Credit : Getty

সঞ্জয় লীলা বনসালি

পদ্মাবত ছবি মুক্তির আগে নানান বিতর্কে জড়ান সঞ্জয় লীলা বনসলি। সে সময় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। করনি সেনা সংগঠন তাঁকে হুমকি দিয়েছিল বলে শোনা গিয়েছে।

410
Image Credit : Instagram

দীপিকা পাড়ুকোণ

শুধু অভিনেতা নন, অভিনেত্রীরাও আছেন এই তালিকায়। বলিউড এই তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। সঞ্জয় লীলা বনসলির পদ্মাবত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সে সময় রাজপুত সংগঠন করনি সেরার কাছ থেকে প্রাণ নাশের হুমকি পান দীপিকা।

510
Image Credit : Instagram

উর্বশী রাউতেলা

অভিনীত চরিত্র নিয়ে বিপাকে পড়েন উর্বশী। হেট স্টোরি ৪ ছবিতে তাঁর চরিত্রের কারণে প্রাণ নাশের হুমকি পেয়ে হয়েছিল। শোনা গিয়েছে, ছবিতে তিনি নিজেকে দ্রৌপদীর সঙ্গে তুলনা করেছিলেন। সে কারণে এমন বিপাকে পড়তে হয় তাঁকে।

610
Image Credit : our own

মল্লিকা শেরাওয়া

বলিউড তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। ডার্টি পলিটিক্স ছবিতে ভানওয়ারী দেবীর চরিত্রে দেখা গিয়েছিল মল্লিকাকে। এই চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েন। এই চরিত্রে অভিনয়ের কারণে হুমকি পেয়েছিলেন নায়িকা।

710
Image Credit : Social Media

বিবেক অগ্নিহোত্রী

তালিকায় আছেন বিবেক অগ্নিহোত্রী। বলিউড এই তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর একটি ছবি নিয়ে বিপাকে পড়েন বিবেক অগ্নিহোত্রী। সে সময় প্রাণ নাশের হুমকি পেয়ে হয়েছিল তাঁকে।

810
Image Credit : our own

অমিতাভ বচ্চন

বলিউডের এই বিখ্যাত তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। তাঁর বাস ভবনে বোমা রাখার হুমকি দিয়েছিল দুষ্কৃতিরা। সে সময় বেশ চিন্তায় পড়েছিলেন বিগ বি। কিন্তু, আপাতত এমন কোনও ঘটনা ঘটেনি।

910
Image Credit : Twitter

সুদীপ্ত সেন

দ্য কেরালা স্টোরি ছবির ডিরেক্টর সুদীপ্ত সেন পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল তাঁর ও তাঁর ক্রু মেম্বারদের কাছে। সে সময় মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন পরিচালক। এমনকী, ছবি মুক্তির পর পরই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় অনেকেই অনুমান করেছিল, কেউ ইচ্ছাকৃত ভাবে তাঁর ক্ষতি করেছে। কিন্তু, সে ধারণা যে ভুল ছিল তা নিজেই জানান। তবে, এই বলিউড তারকাও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকী।

1010
Image Credit : Asianet News

আমির খান

২০১৬ সালে প্রাণ নাশের হুমকি পান আমির খান। তবে, কোনও ছবির কারণে নয়। তিনি ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয় মন্তব্য পেশ করেন। সেই নিয়ে ক্ষুদ্ধ হন অনেকে। এই কারণে প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন আমির খান।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved