MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: শুরু হল ৪০০ কোটির ঘরে পা রাখার প্রস্তুতি, দেখে নিন কত আয় করল ‘গদর ২’

Gadar 2: শুরু হল ৪০০ কোটির ঘরে পা রাখার প্রস্তুতি, দেখে নিন কত আয় করল ‘গদর ২’

ট্রেলার মুক্তি থেকে খবরে গদর ২। ছবির আয় যে রেকর্ড গড়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার ৩০০ পেরিয়ে ৪০০ কোটির ধরে পা রাখার প্রস্তুতি নিচ্ছে গদর ২।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 21 2023, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

পার হল দশম দিন। ছবি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ওপেনিং ডে থেকেই গড়ছে রেকর্ড। ইতিমধ্যে ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে। আর এবার চলছে ৪০০ কোটির ঘরে পা রাখার প্রস্তুতি।

210
Image Credit : instagram

ট্রেলার মুক্তি থেকেই খবরে গদর ২। ছবি মুক্তি পেয়েছে ১১ অগস্ট। পার হল আট দিন। আর মাত্র কয়েকদিনেই ৩০০ কোটির ঘরে পা দিল ছবিটি। সাত দিনের মধ্যে ছবিটি পা রেখেছে ৩০০ কোটির ঘরে। আর দশ দিনে আয় হল ৩৭০ কোটি।

310
Image Credit : instagram

দ্বিতীয় রবিবার ছবির আয় হয়েছে ৪১ কোটি টাকা। সব মিলিয়ে ছবির আয় হল ৩৭০ কোটি টাকা। যে ভাবে বাড়ছে ছবির আয় তাতে খুব অল্প দিনেই তা পা রাখবে ৪০০ কোটির ঘরে।

410
Image Credit : instagram

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি।

510
Image Credit : Twitter

১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। আর এবারও সুপার ডুপার হিট।

610
Image Credit : Twitter

সেই সাফল্যের রেশ ধরে এত বছর পর মুক্তি পেল গদর ২। গদর এক প্রেম কাহিনি ছবির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু সিক্যুয়েল ছবির কাহিনি। তাই বলে গদর ২ দেখতে গেলে আগে থেকে গদর দেখে রাখতে হবে এমন নয়।

710
Image Credit : Social Media

ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন।

810
Image Credit : social media

মুক্তির প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। , প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। তারপর প্রথম সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে।

910
Image Credit : instagram

তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। তারপর দিন অর্থাৎ বৃহস্পতিবার ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ অষ্টম দিনে আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি।

1010
Image Credit : instagram

চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে সব থেকে বেশি আয় করেছে পাঠান। পাঠান ছবির আয় ৫৪৩.০৫ কোটি। তারপরই আছে গদর ২। আপাতত গদর ২ আয় করেছেন ৩৭০ কোটি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Recommended image2
Holi Celebration: মেয়ের সঙ্গে রং খেললেন সোহা, আবির মেখে ছবি পোস্ট করলেন উর্বশী, দেখে নিন এক ক্লিকে
Recommended image3
Holi Songs: হোলি পার্টিতে নাচ জমবে ভরপুর, ডিজে-তে বাজান এই কয়টি হিট গান
Recommended image4
Holi 2026: বিয়ের পর প্রথম হোলি, দেখুন কোন কোন জুটি পালন করবে এই উৎসব
Recommended image5
Rajpal Yadav: 'শুধু টাকার মামলা নয়, এটা ইগোর লড়াই', ৯ কোটির দেনা নিয়ে মুখ খুললেন অভিনেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved