MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: পা দিল ৪০০ কোটির ঘরে, বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা পেল ‘গদর ২’

Gadar 2: পা দিল ৪০০ কোটির ঘরে, বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা পেল ‘গদর ২’

একের পর এক সুখবর। গদর ২-র টিমের সময়টা বেশ ভালোই চলছে বলা চলে। মাত্র ১২ দিনে পা রাখল ৪০০ কোটির ঘরে। সঙ্গে জুটল বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 23 2023, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

মুক্তির আগে থেকেই খবরে ‘গদর ২’। ছবির ট্রেলার লঞ্চ থেকে প্রোমোশন সব নিয়ে খবরে রয়েছে ছবিটি। ছবি মুক্তির পর থেকে গদর ২ রয়েছে খবরে। ছবির আয় গড়ল রেকর্ড। মাত্র ১২ দিনে গদর ২ পা রাখল ৪০০ কোটির ঘরে। মঙ্গলবার আয় হয়েছে ১১.৫০ কোটি। সব মিলিয়ে ছবির আয় হল ৪০০.১০ কোটি।

210
Image Credit : Instagram

‘গদর ২’ ছবির আয় নিয়ে বহুদিন ধরে খবরে রয়েছে। অল্প দিনে পা রেখেছে ৩০০ কোটির ধরে। আর এবার ছিল ৪০০ কোটির ঘরে পা রাখার অপেক্ষা। গতকাল অর্থাৎ সোমবার আয় হল ১৪ কোটি। মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। সব মিলিয়ে পা দিল ৪০০ কোটির ঘরে।

310
Image Credit : instagram

ছবি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ওপেনিং ডে থেকেই গড়ছে রেকর্ড। প্রি বুকিং হয়েছিল ৭৬ হাজার টিকিট। যা গড়েছিল রেকর্ড। এর পর থেকে ক্রমে বেড়েছে ছবির আয়। বর্তমানে আয় পৌঁছে হিয়েছে ৪০০ কোটির ঘরে।

410
Image Credit : instagram

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবির সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। অনিল শর্মা পরিচালনা ‘গদর এক প্রেম কথা’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২।

510
Image Credit : instagram

সিক্যুয়েল ছবিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। তাদের ছেলের চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে।

610
Image Credit : instagram

ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে।

710
Image Credit : Twitter

১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। সোমবার আয় হল ১৪ কোটি। মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি।

810
Image Credit : instagram

২০০১ সালে ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি আয় করেছিল ১৩৩ কোটি। আর এবার সিক্যুয়েল ছবি আয় করল ৪০০.১০ কোটি।

910
Image Credit : instagram

এই ছবিতে সানি দেওল, আমিশা প্যাটেল ও উৎকর্ষ শর্মার অভিনয় দক্ষতার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

1010
Image Credit : instagram

ছবির গল্প থেকে উপস্থাপনা ও গান সবই মন কেড়েছে দর্শকদের। অল্প দিনেই ব্যাপক সফল হয়েছে ছবিটি। তেমনই ছবির আয়ও করেছে রেকর্ড। স্থান পেল বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা পেল ‘গদর ২’। পাঠান ছবির পর স্থান পেল গদর ২।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved