MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: ‘পাঠান’-র রেকর্ড ভাঙতে প্রস্তুত ‘গদর ২’, দেখে নিন কত আয় করল ছবিটি

Gadar 2: ‘পাঠান’-র রেকর্ড ভাঙতে প্রস্তুত ‘গদর ২’, দেখে নিন কত আয় করল ছবিটি

ছবি মুক্তির পর থেকে পরের পর রেকর্ড গড়ল ‘গদর ২’। ছবির আয় দেখে চমক পেয়েছে সকলে। ইতিমধ্যে বাহুবলী ছবির রেকর্ড ভেঙেছে ছবিটি। এবার পাঠান ছবির রেকর্ড ভাঙতে প্রস্তুত ছবিটি।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Aug 24 2023, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Facebook

১২ দিনে পা রাখল ৪০০ কোটির ঘরে। ১৩ দিনে ছবির আয় ৪২০ কোটি। ইতিমধ্যে ছবিটি পেয়েছে দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা। এবার পাঠানের রেকর্ড ভাঙতে প্রস্তুত ছবিটি।

210
Image Credit : instagram

বহুদিন ধরে খবরে ‘গদর ২’। ছবি তৈরি কথা ঘোষণার পর থেকে খবরে ছবিটি। ১৩ দিনে ছবির আয় হল ৪২০ কোটি। ট্রেলার লঞ্চ থেকে প্রোমোশন সব নিয়ে খবরে রয়েছে ছবিটি। ছবি মুক্তির পর থেকে গদর ২ রয়েছে খবরে। ছবির আয় গড়ল রেকর্ড।

310
Image Credit : Instagram

ইতিমধ্যে ছবিটি স্থান পেয়েছে চলতি বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির স্থানে। এবার মনে হচ্ছে তা পাঠানকে টেক্কা দিয়ে প্রবেশ করবে ৫০০ কোটির ঘরে। ছবির আয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ৫০০ কোটির ঘরে পা রাখা এমন কোনও বড় কথা নয়। কদিনের মধ্যে ছবিটি পা রাখতে পারে ৫০০ কোটির ঘরে। শুধু দেখার তা পাঠানকে টেক্কা দেয় কি না।

410
Image Credit : Instagram

ছবি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ওপেনিং ডে থেকেই গড়ছে রেকর্ড। প্রি বুকিং হয়েছিল ৭৬ হাজার টিকিট। যা গড়েছিল রেকর্ড। এর পর থেকে ক্রমে বেড়েছে ছবির আয়। বর্তমানে মোট আয় ৪২০ কোটি।

510
Image Credit : Instagram

ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে।

610
Image Credit : instagram

১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। সোমবার আয় হল ১৪ কোটি। মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি।

710
Image Credit : instagram

২০০১ সালে মুক্তি পাওয়া সুপার হিট ছবির সিক্যুয়েল গদর ২। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে মুক্তি পেল গদর ২। অনিল শর্মা পরিচালনা ‘গদর এক প্রেম কথা’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে।

810
Image Credit : instagram

গদর ২ ছবিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। তাদের ছেলের চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে।

910
Image Credit : instagram

২০০১ সালে ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি আয় করেছিল ১৩৩ কোটি। আর এবার সিক্যুয়েল ছবি প্রবেশ করতে চলেছে ৫০০ কোটির ঘরে।

1010
Image Credit : instagram

অল্প দিনেই ছবিটি পেয়েছে দ্বিতীয় সর্বাধিক আয়কৃত ছবির তকমা। এবার পাঠানের রেকর্ড ভাঙতে প্রস্তুত ছবিটি। অনেকেরই আশা চলতি বছরে সর্বাধিক আয়কৃত ছবির তালিকায় স্থান পাবে ছবিটি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved