MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Gadar 2: মাত্র ছয় দিনে ২৫০ কোটির ঘরে পা রাখল ‘গদর ২’, রেকর্ড গড়ল সানি-আমিশা অভিনীত এই সিক্যুয়েল ছবিটি

Gadar 2: মাত্র ছয় দিনে ২৫০ কোটির ঘরে পা রাখল ‘গদর ২’, রেকর্ড গড়ল সানি-আমিশা অভিনীত এই সিক্যুয়েল ছবিটি

ফের খবরে গদর ২। মাত্র ৬ দিয়ে ২৫০ কোটির ঘরে পা রাখল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত গদর ২। এই কারণে হল গ্র্যান্ড সেলিব্রেশন।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 17 2023, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Facebook

সদ্য ২০০ কোটির ঘরে পা রাখল ‘গদর ২’। মাত্র পাঁচ দিনে ছবির আয় গড়ল রেকর্ড। আর মাত্র ছয় দিনে ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২। বুধবার ২৫০ কোটির ঘরে পা রাখল গদর ২।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social Media

ছবির ট্রেলার লঞ্চের সময় থেকে খবরে ‘গদর ২’। প্রায় ১২ বছর পর তৈরি হল সিক্যুয়েল ছবি। সে কারণে ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। দর্শক মনে ছবি ঘিরে আশা ছিল বিস্তর। আর তা যে পূরণ করতে সক্ষম হলেন সানি দেওল ও আমিশা প্যাটেল তা বলার অপেক্ষা রাখে না।

310
Image Credit : Twitter

এদিকে প্রথম সপ্তাহান্তে গদর ২ ছবির আয় গড়েছিল রেকর্ড। এই দুদিন যে ছবির আয় ভালো হবে তা সকলেই আশা করেছিলেন। সেই আশা পূরণও করেছে গদর ২। শনিবার তো ভালো আয় হয়েই ছিল। তারপর রবিরার আয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। রিপোর্ট অনুসারে, প্রথম রবিবার আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি।

410
Image Credit : Twitter

প্রথম দুদিন অর্থাৎ ওপেনিং ডে ও শনিবার মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষেই আয় দাঁড়ায় ১৩২ থেকে ১৩৪ কোটিতে। তারপর সোমবার এই ছবির আয় হল ৩০ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা।

510
Image Credit : Twitter

সব মিলিয়ে পা দিল ২০০ কোটির ঘরে। এদিকে আবার মুক্তির আগে থেকেই এই ছবি গড়ে চলেছে রেকর্ড। মুক্তির আগে শুরু হয়েছিল অগ্রিম টিকিট বুকিং। তখন ৭৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয়।

610
Image Credit : instagram

আর এবার পা রাখল ২৫০ কোটির ঘরে। ভারতের বাজারে ছবির আয় বেড়ে হল ২৬২ কোটি। পাঁচ দিনে ছবিটি ব্যবসা করেছিল ২২৮.৯৮ কোটি। তারপর বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। এবার ছবির আয় হল ২৬২ কোটি।

710
Image Credit : instagram

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২।

810
Image Credit : instagram

তবে, যারা গদর এক প্রেম কথা দেখেননি তাদের ছবি দেখতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কারণ ছবির শুরুতেই জানানো হচ্ছে গদর এক প্রেম কথার গল্প। আর সেই গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে সিক্যুয়েল।

910
Image Credit : instagram

ছবিতে সানি দেওল ও আমিশা প্যাটেলকে তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে।

1010
Image Credit : instagram

ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: শুরুতেই বাদ রিয়া! ট্রোলিংয়ের শিকার হয়ে কি ফিরবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?
Recommended image2
Desu 7: মুহূর্তে পার ১ মিলিয়ন ভিউয়ার্স সংখ্যা, পাহাড়ের বুকে দেব-শুভশ্রীর রোম্যান্স নজর কাড়ল ভক্তদের
Recommended image3
Varun Dhawan: 'হনুমান অংশ' দেখে মুগ্ধ বরুণ ধাওয়ান, বললেন 'স্বর্গীয় অনুভূতি', বিশেষ অনুরোধ দর্শকদের কাছে
Recommended image4
Manoj Bajpayee: মহাত্মা গান্ধীর চরিত্রে কেমন লাগছে মনোজ বাজপেয়ীকে? এক ক্লিকেই দেখুন সেই লুক
Recommended image5
Malaika Arora: ১৯ বছরের ছোট এই হিরে ব্যবসায়ীকে বিয়ে করবেন মালাইকা অরোরা? জল্পনা তুঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved