MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নতুন বছরেই প্রেমিকা সাবার সঙ্গে গাটছড়া বাঁধবেন হৃত্বিক, জন্মদিনেই এল বিয়ের সুখবর

নতুন বছরেই প্রেমিকা সাবার সঙ্গে গাটছড়া বাঁধবেন হৃত্বিক, জন্মদিনেই এল বিয়ের সুখবর

৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে শিরোনামে হৃত্বিক রোশন। জন্মদিনের দিনই এল বিয়ের সুখবর। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 10 2023, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

হৃত্বিক  মানেই টানটান উত্তেজনা। প্রতি বারের জন্মদিনেই কোনও না কোনও বড় চমক নিয়ে হাজির হন অভিনেতা। এবারের জন্মদিনেও বড় চমক নিয়ে হাজির হয়েছেন হৃত্বিক রোশন। জন্মদিনেই এল বিয়ের সুখবর।

29
Image Credit : our own

৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে  শিরোনামে  হৃত্বিক রোশন। সূত্র থেকে জানা যাচ্ছে  চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা।
 

39
Image Credit : our own


বলিউডে বিয়ের মরশুম। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন।রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে ধামাকাদার বিয়ের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।  ইতিমধ্যেই হৃত্বিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক এখন বলিউডের টক অফ দ্য টাউন। 

49
Image Credit : our own

বয়সে ছোট সাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। ইতিমধ্যেই হৃত্বিকের পরিবারও মেনে নিয়েছেন সাবাকে। প্রথম থেকেই খুল্লামখুল্লা প্রেমে মজেছিলেন হৃত্বিক ও সাবা। বর্তমানে লিভ-ইনেও থাকছেন বলিউডের গ্রিক গড।

59
Image Credit : our own

সূত্র থেকে জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। এবার জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাবা। প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই কি তবে সাবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হৃত্বিক রোশন।

69
Image Credit : our own


ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক। দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে খুবই ভালবাসে। এবং রোশন পরিবারও খুব খুশি তাদের এই সম্পর্কে। গোটা পরিবারের উপস্থিতিতে চারহাত এক হবে হৃত্বিক ও সাবার।

79
Image Credit : our own

এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে। হাতের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে হৃত্বিকের বিয়েতে সুজান উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। বিচ্ছেদের পরও দুজনের বন্ধুত্বও এখনও অটুট। ১৪ বছর সম্পর্ক ভাঙার পর এবার পাকাপাকি ভাবে নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
 

89
Image Credit : our own

এবার বলিউডের অন্দরে কান পাতলেই বিয়ের জল্পনা শোনা যাচ্ছে। চর্চিত প্রেমিকা সাবার সঙ্গে শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হৃত্বিক রোশন। কবে গাটছড়া বাঁধছেন হৃত্বিক ও সাবা,তা নিয়ে সরগরম নেটদুনিয়া।
 

99
Image Credit : our own

 ইতিমধ্যেই হৃত্বিক ও সাবার সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কেড়েছে নেটিজেনদের।প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও সাবার বেশ ভাল সম্পর্ক রয়েছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved