MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বিপাশার সঙ্গে উদ্দাম যৌনতা ভুলে সুচিত্রা সেনের নাতনির জন্য পাগল ছিলেন জন, বিয়েও করতে চেয়েছিলেন

বিপাশার সঙ্গে উদ্দাম যৌনতা ভুলে সুচিত্রা সেনের নাতনির জন্য পাগল ছিলেন জন, বিয়েও করতে চেয়েছিলেন

 বিপাশা বসু ও জন আব্রাহামের সম্পর্ক ছিল একসময়কার নেটদুনিয়ার হটকেক। দিনো মোরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর জন আব্রাহামের সঙ্গে সম্পর্কেজড়িয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৯ বছর সম্পর্কে ছিলেন জন ও বিপাশা। তারপরই সুচিত্রা সেনের নাতনির জন্য পাগল হয়ে যান জন আব্রাহাম।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Dec 17 2022, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

বলিউডের সেক্সবম্ব বিপাশার সঙ্গে জন আব্রাহামের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। বিপাশা সম্পর্কের শুরু থেকেই জনের সঙ্গে গাঁটছড়া বাঁধার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু জন নাকি তা চাননি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

বলিউড হাঙ্ক জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেই সম্পর্কেও দীর্ঘ ৯ বছর ছিলেন বিপাশা বসু। সায়া ছবির সেটেই প্রেমে পড়েছিলেন এই তারকা জুটি। তবে আজও তাদের ব্রেকআপের কারণ স্পষ্ট নয়।

39
Image Credit : our own

 দিনো মোরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বলিউড হাঙ্ক জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৯ বছর  সম্পর্কের পর ২০১১ সালে ব্রেক আপের ঘোষণা করেন তারা। তবে বিপাশাকে বিয়ে করতে রাজি না হলেও অন্য এক বাঙালি অভিনেত্রীকে বিয়ের জন্য পাগল হয়ে গেছিলেন জন আব্রাহাম।
 

49
Image Credit : our own

বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বাংলার প্রতি যেন টানটা একটু বেশি ছিল তার। আর বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের প্রেমেও হাবুডুবু খাচ্ছিল বাংলার মেয়েরা। তিনিও স্বয়ং মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেনের প্রেমে পাগল হয়ে যান এবং তাকে বিয়ে করারও স্বপ্ন দেখতে শুরু করেন।

59
Image Credit : our own


বলিউডে আসার আগে মডেলিং করতেন জন আব্রাহাম। সেই সময়ে রিয়া সেনও চুটিয়ে মডেলিং করছিলেন। তখনই নাকি রিয়ার প্রেমে পাগল হয়েছিলেন জন আব্রাহাম। এমনকী রিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।
তবে রিয়া এত তাড়াতাড়ি বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। তাকি না বলে দিয়েছিলেন।

69
Image Credit : our own

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহামকে কেন মনে ধরল না রিয়ার, তা নিয়ে নানা মুনির নানা মত। আসলে সেই সময়ে বলিউডে ঢুকতে চাইছিলেন রিয়া। এবং পুরো ফোকাসটাই নিজের কেরিয়ারের উপর করতে চাইছিলেন।
 

79
Image Credit : our own

সূত্রের খবর জন আব্রাহাম বিয়ের প্রস্তাব দিতেই রিয়া সাফ জানিয়ে দিয়েছিলেন, এখনই তিনি বিয়ে করতে চান না। এবং জনের তড়িঘড়ি বিয়েতেই মত ছিল না রিয়ার। তবে বলিউডে পা রাখলেও সেভাবে সাফল্য পাননি রিয়া সেন।

89
Image Credit : our own

অন্যদিকে জন আব্রাহাম 'পাপ' ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করেন। এবং ২০০৩ সালে জিসম ছবিতেই জনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে নজর কাড়েন বিপাশা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জনকে। বিপাশার সঙ্গে প্রেম নিয়ে বারেবারে শিরোনামে আসতেন  জন আব্রাহাম।

99
Image Credit : our own

বলি অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক  ভেঙে যাওয়ার পর ২০১৮ সালে প্রিয়া রাঞ্চলকে বিয়ে করেন জন। সবাইকে আড়ালে রেখে চুপিসাড়ে আমেরিকায় গিয়ে বিয়ে সেরেছিলেন জন এবং প্রিয়া। ২০১০ সালে জিমে প্রিয়ার সঙ্গে জনের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। আর তারপরই বিয়ে।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Allu Arjun: গিনেস বুকে আল্লু অর্জুনের 'রাকা', ৩৭ জন শিল্পীকে নিয়ে বিশ্বরেকর্ড
Recommended image2
Juhu Beach Clean-Up: বিসর্জনের পর জুহু সৈকত পরিষ্কারে নামলেন অজয় দেবগন ও অমৃতা
Recommended image3
Bigg Boss 20: 'সবচেয়ে খারাপ ডিস', উদিতিকে অপমান করে বিপাকে রীতি, কী বললেন সলমন?
Recommended image4
Main Hoon Na 2: শাহরুখের 'ম্যায় হুঁ না' ছবির সিক্যুয়েল বানাচ্ছেন ফারাহ? প্রকাশ্যে নয়া চমক
Recommended image5
Ranbir Kapoor Love And War: প্রকাশ্যে এল 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীরের ফার্স্ট লুক, চমক দিলেন রণবীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved