MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বলিউডে বিয়ের সানাই, বিলাসবহুল রিসর্টের খোঁজে সিদ্ধার্থ-কিয়ারা, কবে বসছে রাজকীয় আসর

বলিউডে বিয়ের সানাই, বিলাসবহুল রিসর্টের খোঁজে সিদ্ধার্থ-কিয়ারা, কবে বসছে রাজকীয় আসর

বলিপাড়ার লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

2 Min read
Author : Riya Das
| Updated : Nov 04 2022, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : instagram

বলিপাড়ায় ফের বিয়ের সানাই। রাজকীয় বিয়ের আসর আবারও বসতে চলেছে বলিউডে। বলিপাড়ার গুঞ্জনে শোনা যায়,আগামী বছরেই নয়, বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : our own

 তবে কি তর সইছে না  সিদ্ধার্থ- কিয়ারার। সূত্র থেকে শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেই বলিউডের মোস্ট এলিজেবল তকমা মুছতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

39
Image Credit : our own

বলিপাড়ার লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। 

49
Image Credit : our own

গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে আগামী বছরেই নয়,বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।

59
Image Credit : our own

মুম্বইয়ের প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি চন্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজ খবর করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। উল্লেখ্য, এই  রিসর্টেই বিয়ে করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।

69
Image Credit : our own

ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট খুঁজছেন কিয়ারা ও সিদ্ধার্থ।
 

79
Image Credit : our own

সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের আগেই নাকি লিভ-ইন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

89
Image Credit : our own

বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে। দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ে  নিয়ে জোর আয়োজন চলছে। জানা গেছে, আর দেরি নয়, ডিসেম্বরেই ছাদনাতলায় আসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারা। আরও জানা গেছে, মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে।

99
Image Credit : our own


প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে বলিউডের মোস্ট গর্জিয়াস কাপল বিয়ের আগে লিভ-ইনে থাকবেন। কারণ বিয়ের আগে একে অপরকে আরও বেশি করে চিনতে এবং জানতে চান তারা। বিয়ের আগে লিভ-ইনে বলিউডের একাদিক কাপলরাই থেকেছেন। যেমন করিনা কাপুর , সইফ আলি খান থেকে সদ্য বিবাহিত রণবীর কাপুর ও আলিয়া ভাটও লিভ-ইনে ছিলেন বিয়ের আগে। এবার তাদের দেখানো পথেই হাঁটতে চান  সিদ্ধার্থ ও কিয়ারা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Recommended Stories
Recommended image1
Bigg Boss 20: অরিজিতের স্ট্রাগল নিয়ে মুখ খুললেন কাজী তৌকির, বললেন 'গল্পটা আমার জানা'
Recommended image2
মাত্র ৭ বছরেই কন্যা ১২টি ভাষা বলতে পারে, কীভাবে? জানালেন আসিনের স্বামী রাহুল শর্মা
Recommended image3
Imran Khan: ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশে সাময়িক স্বস্তি, আমির খানের ভাগ্নেকে নিয়ে বড় কথা জানাল আদালত
Recommended image4
SRK King Movie: নতুন লুকে কিং শাহরুখ খান! হাতে বন্দুক, ঠোঁটে লাল গোলাপ,জন্মদিনের আগে চমক
Recommended image5
Ramayana: ৪ হাজার কোটির রামায়ণের অগ্রিম বুকিং নিয়ে বড় আপডেট! মুক্তির আগেই বক্স অফিসে বড় ইঙ্গিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved