MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • লিভ-ইন নাকি সিদ্ধার্থর সঙ্গে বিয়ের ঘোষণা, কোন কথা গোপন রাখতে পারছেন না কিয়ারা

লিভ-ইন নাকি সিদ্ধার্থর সঙ্গে বিয়ের ঘোষণা, কোন কথা গোপন রাখতে পারছেন না কিয়ারা

আর যেন তর সইছে না সিদ্ধার্থর প্রেমিকা কিয়ারার। সূত্র থেকে শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসেই বলিউডের মোস্ট এলিজেবল তকমা মুছতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারার। এত বড় সিক্রেট আর চেপে রাখতে পারছেন না নায়িকা। 

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Nov 28 2022, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : instagram

বলিপাড়ার লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না মুখলেও তাদের নিয়ে চর্চা লেগেই রয়েছে। বলি অভিনেত্রী কিয়ার আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার প্রেম যেন বলিপাড়ার টক অফ দ্য টাউন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : others

বলিপাড়ায় ফের বিয়ের সানাই। রাজকীয় বিয়ের আসর আবারও বসতে চলেছে বলিউডে। বলিপাড়ার গুঞ্জনে শোনা যায়,আগামী বছরেই নয়, বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

39
Image Credit : our own

বিয়ের জল্পনার মধ্যেই এত বড় সিক্রেট আর চেপে রাখতে পারছেন না কিয়ারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা করেছেন নায়িকা। যা দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি এবার বিয়ের ঘোষণা সারতে চলেছেন নায়িকা। 

49
Image Credit : instagram

ডিসেম্বর  মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন। তার উপর চলছে বিয়ের জল্পনা। আর ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে কিয়ারার এমন ঘোষণায় বেশ কৌতুহলী হয়েছেন ফ্যানেরা। অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা কিয়ারার সিক্রেট জানার জন্য।
 

59
Image Credit : our own


ব্র্যাকগ্রাউন্ড চাদরে মোড়া, প্রাণ খুলে হাসছেন কিয়ারা, গ্ল্যামার যেন ঠিকরে বেরোচ্ছে। এই ভিডিওর ক্যাপশনেই লিখেছেন, এত সময় ধরে এই সিক্রেট আর চেপে ধরে রাখতে পারছি না। সঙ্গে থাকুন ২ ডিসেম্বর। ক্যাপশন দেখেই জল্পনা তুঙ্গে। 

69
Image Credit : our own

কিয়ারার ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, বিয়ের ঘোষণা নাকি। অপর একজন লিখেছেন, সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে আমরা সবাই জানি,নতুন কিছু সিক্রেট থাকলে বলুন। যদিও এর কোনও উত্তর দেননি কিয়ারা। 

79
Image Credit : our own


গোপন সূত্রে জানা গিয়েছে, চন্ডীগড়ে বিলাসবহুল রিসর্ট খুঁজছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের তারিখ জানা না গেলেও শোনা যাচ্ছে আগামী বছরেই নয়,বরং এই বছরের শেষেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। মুম্বইয়ের প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, সম্প্রতি চন্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস-এ বুকিংয়ের খোঁজ খবর করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। উল্লেখ্য, এই  রিসর্টেই বিয়ে করেছিলেন রাজকুমার ও পত্রলেখা।

89
Image Credit : our own

ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থ গোয়াতেও জায়গা দেখেছিলেন। কিন্তু সিদ্ধার্থর পঞ্জাবি পরিবারের আভিজাত্যের কথা বিবেচনা করে গোয়াতে বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আপতত চন্ডীগড়েই বিলাসবহুল রিসর্ট খুঁজছেন কিয়ারা ও সিদ্ধার্থ।

99
Image Credit : our own


সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম কাহিনি গত কয়েক বছর ধরেই চর্চায় রয়েছে। ইতিমধ্যেই বলিপাড়ার অন্দরে কান পাতলেই সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের আগেই নাকি লিভ-ইন করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিদ্ধার্থ ও কিয়ারার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের তারিখ পাকা হয়ে গিয়েছে। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চান না তারা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pankaj Tripathi: এবার কুকুরছানাকে নিয়ে নতুন গল্প, প্রকাশ্যে 'ওহ মাই ডগ'-এর ট্রেলার
Recommended image2
শ্যুটিং-র জন্য শহরে বিজয় সেতুপতি, মণিরত্নমের ছবিতে সুযোগ পেলেন একাধিক টলিউড তারকা
Recommended image3
OTT Releases: এই সপ্তাহে আসছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, রইল ২০-২৪ জুলাইয়ের সম্পূর্ণ তালিকা
Recommended image4
Amitabh Bachchan: অপারেশনের পর ICU-তে ছিলাম, ব্লগে লিখে জানালেন অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ফ্যানেরা
Recommended image5
Amitabh Bachchan: অপারেশন? ICU? অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্টে তোলপাড় নেট পাড়া, চিন্তায় ভক্তরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved