MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ডেটিং থেকে লিভ-ইন,১০ বছরের ছোট অর্জুনকে নিয়ে চরম কটাক্ষ, ট্রোলের মোক্ষম জবাব মালাইকার

ডেটিং থেকে লিভ-ইন,১০ বছরের ছোট অর্জুনকে নিয়ে চরম কটাক্ষ, ট্রোলের মোক্ষম জবাব মালাইকার

মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে টিনসেল টাউনে।নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েন নায়িকা, এবার নিজের শো-তে সমস্ত ক্ষোভ উগরে দিলেন মালাইকা। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Dec 10 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

খবরের শিরোনামে থাকাটা যেন মালাইকা আরোরার  সিদ্ধহস্ত। বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ দীর্ঘ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। তারপর থেকেই অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা।
 

29
Image Credit : our own

 মালাইকা আরোরার শো 'মুভিং ইন উইথ মালাইকা'-শুরু থেকেই সুপারহিটের তকমা পেয়েছে।  নিজের এই শো-তে ব্যক্তিগত থেকে পেশাদার জীবন নিয়ে মুখ খুলেছেন মালাইকা আরোরা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

39
Image Credit : our own


মালাইকা অরোরার নতুন শো ‘মুভিং গার্ল  উইথ মালাইকা’-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েন নায়িকা, এবার নিজের শো-তে সমস্ত ক্ষোভ উগরে দিলেন মালাইকা।

49
Image Credit : our own

অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েন মালাইকা আরোরা। শো চলাকালীন অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন বলি নায়িকা। শো-এর চতুর্থ পর্বে মালাইকা বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে সঙ্গে ডেট করা নিয়ে ট্রোলারদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন।
 

59
Image Credit : our own

একদিকে আরবাজ খানের সঙ্গে ডিভোর্স অন্যদিকে  অর্জুনের সঙ্গে ডেটিং নিয়ে একাধিক মন্তব্য করেছেন মালাইকা আরোরা।'মুভিং ইন উইথ মালাইকা' শো-তে ট্রোলারদের টার্গেট করে ধুঁয়ে দিয়েছেন মালাইকা আরোরা।

69
Image Credit : Instagram

মালাইকা নিজের শো-তে বলেন, হ্যাঁ আমি শুধু বয়স্ক নই, আমার থেকে বয়সে অনেক ছোট একজন পুরুষের সঙ্গে ডেট করছি।  আমার সাহস আছে। তাই আমি এই কাজ করছি। তবে আমি কারোর জীবন নষ্ট করছি না। 

79
Image Credit : our own


মালাইকা আরও বলেন, সবাইকে এটাই বলতে চাই, আমি তার জীবন নষ্ট করতে পারছি না। এমনটা নয় যে সে স্কুলে যাচ্ছে, পড়াশোনায় মন দিতে পারছে না। আমি তাকে আমার সঙ্গে আসতে বলেছি।  সে যথেষ্ঠ বড় মানুষ, এবং আমরা উভয়েই প্রাপ্তবয়স্ক, একে অপরের সঙ্গে যথেষ্ঠ ভাল আছি।
 

89
Image Credit : our own

মালাইকা আরোরা ট্রোলারদের কটুক্তি করে আরও বলেন, যদি কোনও বড় লোক নিজের থেকে ছোট কোনও মেয়েকে ডেট করে তবে সে একজন খেলোয়াড়। আর একই কাজ যদি একজন বয়স্ক মহিলা করে থাকেন, তাহলে তা ঠিক নয়, কিন্তু কেন।  মালাইকার এই শো ডিজনি হটস্টারে স্ট্রিম করা হচ্ছে।
 

99
Image Credit : our own

বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর। টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসেই অর্জুনের গলায় মালা দিতে চলেছেন মালাইকা আরোরা। দীর্ঘদিনের এই সম্পর্কের পরিণতি খুব শীঘ্রই হতে চলেছে। যদিও বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। 
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved