MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • রাজা-রানির মিলন হল সূর্যগড় প্রাসাদে, সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের অদেখা ছবি ভাইরাল নেটদুনিয়ায়

রাজা-রানির মিলন হল সূর্যগড় প্রাসাদে, সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের অদেখা ছবি ভাইরাল নেটদুনিয়ায়

এ যেন রূপকথাকর বিয়ে। রাজকন্যার জন্য অপেক্ষা করে রয়েছে রাজপুত্র। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধে মিলন হল রাজা ও রানির। সিদ্ধার্থ ও কিয়ারা রাজকীয় বিয়ের বেশ কিছু অদেখা ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। 

3 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 17 2023, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Social Media

কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিড-কিয়ারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ফেলেছেন সিদ্ধার্থ মলহোত্রা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Social Media

সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিপাড়ার সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতে বিয়ে করেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা-আব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায়। আদুরে ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

312
Image Credit : Social Media

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজা ও রানির অদেখা ছবি ভাইরাল হয়েছে। বিয়ের পর সূর্যগড় প্রাসাদে একের পর এক আদুরে ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় দ্য়ুতি যেন ঠিকরে বেরোচ্ছে। তারপরেই নাচতে নাচতে রাজপুত্রকে নিজের কাছে টানার চেষ্টা করছেন কিয়ারা।  নবদম্পতির ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

412
Image Credit : Social Media

সূর্যগড় প্রাসাদে মিলন হল রাজা ও রানির। ছবি দেখে এমনটাই মনে হচ্ছে। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক।  সূর্যগড় প্রাসাদে পরিবার এবং খুব কাছের বন্ধু বান্ধবদের নিয়েই বিয়ে সারলেন তারকা জুটি।  আমন্ত্রিতদের তালিকাতে ছিল মাত্র ১০০ জন।  বিয়েতে নিমন্ত্রিতদের জন্য বিলাসবহুল বন্দোবস্ত করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। 
 

512
Image Credit : Social Media

একে অপরকে মালাবদল করার সময় রাজপুত্র একটু পিছনে সরলেও তার গলায় মালা দিতে একেবারে আর তর সইছিল না কিয়ারার। রাজপুত্র-রাজকন্যার মালাবদলের পর দুজন দুজনকে গাঢ় চুম্বনে ভরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা, তখনই শুরু হয়েছে পুষ্পবৃষ্টি। মুহূর্তের মধ্যে এর অদ্ভুত মুহূর্তের সাক্ষী থেকেছে সকলেই। নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তে শেয়ার করেছেন কিয়ারা। 

612
Image Credit : Social Media


বিয়েতে হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা আদবানি এবং  মেটালিক গোল্ড শেরওয়ানিতে  সেজেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। বর এবং কনের বিয়ের পোশাক থেকে গয়না সবটাই ডিজাইন করেছিলেন মণীশ মলহোত্রা। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের।

712
Image Credit : Social Media

অন্যান্য বলি তারকাদের মতোই গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

812
Image Credit : Social Media

বিয়ের মন্ডপ থেকেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন কিয়ারা আদবানি। ইতিমধ্যেই বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা ।

912
Image Credit : Social Media


বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাবেন সিদ্ধার্থ ও কিয়ারা। ইতিমধ্যেই তা নিয়ে নানা জলঘোলা শুরু হয়েছে। তবে সূত্রের খবর,এই মুহূর্তে হাতে দুজনেরেই অনেক কাজ রয়েছে। আপাতত নিজেদের ছবির কাজ শেষ করবেন, তারপর কাজ শেষ হলেই মধুচন্দ্রিমায় যাবেন সিড ও কিয়ারা।
 

1012
Image Credit : instagram

রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। আগেই শোনা গিয়েছিল ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন  পার্টি দিলেন  সিদ্ধার্থ ও কিয়ারা।  জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে  সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের দিন  হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। 

1112
Image Credit : google

বিয়ের দিন সাবেকি সাজে নজর কেড়েছিলেন নববধূ কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় তার থেকে চোখ ফেরানো দায় ছিল। তবে রিসেপশনের দিনও পুরোপুরি পশ্চিমী লুকে ধরা দিলেন নবদম্পতি  সিদ্ধার্থ ও কিয়ারা।  সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি। 

1212
Image Credit : instagram

মুম্বই রিসেপশনে সিদ্ধার্থ ও কিয়ারার আয়োজন দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন, যাক বলিউডে এমন তো কোনও জুটি পাওয়া গেল, যারা কিপটে নন, তার অন্তত রিসেপশনের দারুণ আয়োজন করেছেন। কেউ বলেছেন, কত যুগ পরে বলিউডে সেলিব্রেশন হল। সকলেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ। 
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image2
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image3
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image4
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Recommended image5
Jailer 2: আসছে ধামাকা, রজনীকান্তের ‘জেলার ২’ রিলিজ হতে বাকি আর মাত্র ৬ দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved