MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • এক মুহূর্তের জন্যও কাছছাড়া নয়, স্বামী সিদ্ধার্থর হাত ধরে নো মেক আপ লুকে দ্যুতি ছড়ালেন নববধূ কিয়ারা

এক মুহূর্তের জন্যও কাছছাড়া নয়, স্বামী সিদ্ধার্থর হাত ধরে নো মেক আপ লুকে দ্যুতি ছড়ালেন নববধূ কিয়ারা

জয়সলমেরে রাজকীয় বিয়ে, দিল্লিতে ফ্যামিলি রিসেপশন সেরে সদ্যই মুম্বইতে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। হলুদ রঙের সালোয়ার কামিজ, গলায় মঙ্গলসূত্র, মাথা ভর্তি সিঁদুর, নো মেক আপ লুকে মোহময়ী কিয়ারা। একমুহূর্তের জন্য হাত ছাড়লেন না সিদ্ধার্থর, রইল একগুচ্ছ ছবি। 

3 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 12 2023, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Asianet News

রূপকথার রাজকীয় বিয়ের উত্তেজনা এখন তুঙ্গে। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখান থেকে দিল্লির বাড়ি হয়ে মুম্বইয়ে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। স্ত্রী কিয়ারাকে সর্বদাই আগলে রেখেছেন সিদ্বার্থ । অন্যদিকে কিয়ারাও একমুহূর্তের জন্য কাছছাড়া করলেন না স্বামী সিদ্ধার্থকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Asianet News

এদিন মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  নববিবাহিত জুটির নজরকাড়া লুক সকলের নজর কেড়েছে। হাতে হাত রেখে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নবদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারা।
 

312
Image Credit : Asianet News

দিল্লিতেই আদি বাড়ি সিদ্ধার্থর। ৮ তারিখ অর্থাৎ বুধবার জয়সলমের থেকে তারা দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন।  সেখানেই ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে বেশ কিছু আচার-অনুষ্ঠানও ছিল কিয়ারার।

412
Image Credit : Asianet News


দিল্লির বাড়িতে  রিসেপশন পার্টি শেষ করে শনিবারই মুম্বইতে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিউডের নতুন বর সর্বদাই কিয়ারাকে নিজের বাহুডোরে আগলে রেখেছেন। রোম্যান্টিক পোজের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

512
Image Credit : Asianet News

নো-মেক লুক, হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথা ভর্তি সিঁদুর পরে সিদ্ধার্থর সঙ্গে পোজ দেন কিয়ারা।  অন্য অফ হোয়াইট রঙের কুর্তা সেট পরেছিলেন সিদ্ধার্থ । এদিন পাপারাৎজিজের মিষ্টি উপহার দেন তারকা দম্পতি।
 

612
Image Credit : Asianet News

প্রতিটি ছবিতে সিদ্ধার্থর হাত ধরে রয়েছেন কিয়ারা আদবানি।  বলতে গেলে এক মুহূর্তের জন্যও নিজের কাছছাড়া করতে চাইলেন না স্বামীকে। সর্বদাই  দুজনে দুজনের হাত ধরে ছিলেন। ছিমছাম পোশাক, তার সঙ্গে মানানসই মেক আপে কিয়ারার থেকে চোখ সরাতে পারছিলেন না ভক্তরা।

712
Image Credit : Asianet News

কিয়ারার গলায় জ্বলজ্বল করছিল কোটি টাকার মঙ্গলসূত্র। স্ত্রী কিয়ারার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে এবং কথা বলতে বলতেই ছবিতে পোজ দিলেন শেরশাহ অভিনেতা। নতুন বর ও কনেও স্টাইল স্টেটমেন্ট সকলের নজর কেড়েছে।
 

812
Image Credit : Asianet News

মিডিয়ার সামনে প্রকাশ্যেই এক অপরের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। হাত জোড় করে কিয়ারাকে কিছু একটা বলতেও দেখা যায় সিদ্ধার্থকে। তবে কী কথা বলেছেন তা জানা যায়নি।  প্রতিটি ছবি নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। আপাতত বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনের দিকেই সকলের চোখ  রয়েছে।

912
Image Credit : Asianet News

মুম্বইতেও রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার আয়োজন করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।  ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার।  যেখানে হাজির থাকতে চলেছেন বলিউডের রথী-মহারথীরা।


 

1012
Image Credit : Asianet News

বলিউডের একাধিক তারকার পছন্দের তালিকায় রয়েছে এই পাঁচতারা হোটেল। শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নন, এখানেই রিসেপশনের আয়োজন করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। আসলে এই হোটেলের নিরাপত্তার জন্যই এটি সকলের পছন্দের। 
 

1112
Image Credit : Asianet News

অন্যান্য বলি তারকাদের মতোই গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

1212
Image Credit : Asianet News

মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর  তারকা জুটির প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smita Patil: স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাজ বব্বর, বললেন 'খুব মিস করি'
Recommended image2
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image3
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image4
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image5
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved