MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • দেখে নিন গোটা সপ্তাহে কত আয় হল ছবির, সঙ্গে রইল AI নির্মিত 'আদিপুরুষ' ছবিতে প্রভাস-কৃতির লুক

দেখে নিন গোটা সপ্তাহে কত আয় হল ছবির, সঙ্গে রইল AI নির্মিত 'আদিপুরুষ' ছবিতে প্রভাস-কৃতির লুক

ছবি মুক্তি পেয়েছে মাত্রা এক সপ্তাহ হল। এরই মাঝে প্রতিদিন কোনও না কোনও বিতর্কের কারণে খবরে এসেছে ছবিটি। দেখে নিন গোটা সপ্তাহে কত আয় করল ছবিটি। সঙ্গে প্রকাশ্যে এল AI-র ছবি।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 23 2023, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

সদ্য AI দেখিয়ে দিল কেমন সাজ হওয়া উচিত ছিল প্রভাস ও কৃতির। সঙ্গে প্রকাশ্যে এল হনুমানজী ও লক্ষণের লুক। আদিপুরুষ ছবিতে রাম, লক্ষণ ও সীতার সাজ নিয়ে নানান বিতর্ক উঠেছে। কখনও রামের পরনে পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তো কখনও সীতার পরনে সাদা শাড়ির কারণে মামলা দায়ের হয়েছে।

210
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

আমরা রামায়ণে যা পড়েছি সেই অনুসারে কল্পনায় রাম, লক্ষ্মণ, সীতার সাজ হয়নি বলে দাবি করেছিলেন সকলে। কিন্তু, রামায়ণ অনুসারে রাম, লক্ষ্মণ, সীতার সাজ কেমন হওয়া উচিত তা জানানো হল AI -র পক্ষ থেকে। মিডজার্নির দ্বার ছবি তৈরি করা হয়েছে। যা প্রকাশ করতেই সকলেই জানিয়েছেন বাহবা।

310
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

এদিকে দীর্ঘ বিতর্কের পর ২০০ কোটির ঘরে প্রবেশ করেছে আদিপুরুষ। সাত দিনে আয় করেছে মাত্র ৪০ কোটি টাকা। প্রথম দিনে ছবির আয় ছিল ৮৬.৭৫ কোটি। দ্বিতীয় দিনে আয় ছিল ৬৫.২৫ কোটি। তৃতীয় দিনে আয় ছিল ৬৯.১০ কোটি। এর পর থেকেই কমেছে ছবির আয়। যা দেখে সকলেই স্তম্ভিত হয়েছে।

410
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

চতুর্থ দিনে আয় ছিল ১৬ কোটি। পঞ্চম দিনে আয় করেছে মাত্র ১০.৭০ কোটি। ষষ্ঠ দিনে ছবির আয় ছিল ৭.২৫ কোটি। সপ্তম দিয়ে ছবির আয় হয়েছে ৫.৫০ কোটি। এভাবে ক্রমে কমেছে ছবির আয়। তবে, এখনও পর্যন্ত সর্বমোট ২৬০ কোটি আয় করেছে ছবিটি।

510
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু, ছবি মুক্তির পর নানান দৃশ্য থেকে সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। অধিকাংশই দাবি করেছেন, ছবির কারণে খুন্ন হচ্ছে শ্রী রামের ভাবমূর্তি।

610
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

ছবির সংলাপ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সে হনুমানজীর মুখে, কাপড় তোর বাবার. তেল তোর বাবার, আগুন তোর বাবার, জ্বলবেও তোর বাবার। এই সংলাপ পরিবর্তন করা হয়েছে। বাবার শব্দ পরিবর্তন করে লঙ্কা শব্দ ব্যবহার করা হয়েছে। হনুমানকে বলতে শোনা গেল, কাপড় তোর লঙ্কার। তেল তোর লঙ্কার। আগুনও তোর লঙ্কার। আর জ্বলবেও তোর লঙ্কা।

710
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

তারপর বিদেশী ছবি থেকে দৃশ্য টোকার অভিযোগ উঠল ছবির বিরুদ্ধে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল উঠেছে আদিপুরুষ নিয়ে। একাধিক নেটজনতা দাবি করেছেন, ছবির দৃশ্য টোকা হয়েছে বিদেশী ছবি দ্য অ্যাভেঞ্জার্স থেকে।

810
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

হলিউড ছবির ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দেখেছেন অনেকেই। এই বিখ্যাত ছবির ‘দ্য ব্যাটেল অফ নিউ ইয়র্ক’ থেকে যুদ্ধের দৃশ্য হুবহু কপি করা হয়েছে। একাধিক নেট ব্যবহারকারী আদিপুরুষ ছবির সেই দৃশ্য ও ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবির দৃশ্য এক সঙ্গে পোস্ট করেছেন। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে টোকা হয়েছে দৃশ্য।

910
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

এছাড়াও একাধিক দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছে। যেমন রাবণকে গোটা ছবিতে একবারও মুকুট পরতে দেখা যায়নি। তেমনই তার সোনার লঙ্কায় দেখা মেলেনি সোনার। তেমনই পুষ্পক রথের বদলে তিনি এক বিশেষ জন্তুর পিঠে ছড়েছেন।

1010
আদিপুরুষ
Image Credit : instagram

আদিপুরুষ

ছবির একাধিক দৃশ্য, একাধিক সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলোর উপস্থাপনা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। একাধিক মামলা হয়েছে ছবি বিরুদ্ধে। বারে বারে ছবি ব্যান্ড করার দাবি উঠেছে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image2
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image3
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image4
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image5
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved