MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি সারা ভারতে, উৎসবকেও হার মানাল পাঠান, বড় চমক শাহরুখের ফ্যান ক্লাবের

৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি সারা ভারতে, উৎসবকেও হার মানাল পাঠান, বড় চমক শাহরুখের ফ্যান ক্লাবের

২৫ জানুয়ারি, শাহরুখ ভক্তদের জন্য এক বিশেষ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে সেলিব্রেশন। শহরের বড় বড় উৎসবকেও হার মানাল পাঠান। শাহরুখের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও বিরাট আয়োজন করা হয়েছে, দেখে নিন এক ঝলক।

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Jan 25 2023, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : instagram

 
২০২৩ সালে 'পাঠান'দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। ছবি নিয়ে রীতিমতো কৌতুহল টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে।

211
Image Credit : instagram

 শাহরুখ মানেই টানটান উত্তেজনা।'পাঠান' সিনেমা মুক্তি যেন যে কোন বড় উৎসবকে হার মানিয়ে দিয়েছে। সাতসকাল থেকেই পাঠান উৎসবে মজেছে গোটা দেশ।  ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই হাউজফুল ছবির শো।

311
Image Credit : instagram


২৫ জানুয়ারি বুধবার পাঠান-এর মুক্তি উপলক্ষ্যে ফ্যানক্লাবের পক্ষ থেকে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে। ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের কাছে এটা উৎসবের চেয়ে কম কিছু নয়।
 

411
Image Credit : instagram

শাহরুখের কোনও সিনেমা আসা মাত্রই সেটাকে উদযাপন করেন তারা যৌথভাবে, আর এবার যেহেতু ৪ বছর পর কিং খান ফিরছেন বড়পর্দায় তার জন্য সেলিব্রেশনটাও এবার আরও ডবল হবে বলে তিনি জানিয়েছেন।
 

511
Image Credit : instagram

যশ জানিয়েছেন, দেশের ২০০টির শহরে কয়েকশো ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন তারা করেছেন। যেখানে একসঙ্গে বসে সিনেমা দেখবেন ভক্তরা। তাদের পক্ষ থেকেই সারা ভারতে ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি করা হয়েছে।

611
Image Credit : instagram

অন্যদিকে মলদ্বীপের মুহাম্মদ আশরাফের এসআরকে ইউনিভার্সের  ফ্যানক্লাব পাঠানের মুক্তি উপলক্ষ্যে পাঠান থিমের টি-শাার্ট,মোবাইল কভার,হাতের ব্যান্ড বিতরণ করবে। এছাড়াও থিয়েটারের বাইরে শাহরুখের বড় কাটআউটও লাগিয়েছে তারা।

711
Image Credit : instagram


'পাঠান'ঝড়ে কাঁপছে গোটা দেশ। রাস্তায় লোকজনের ভিড় কম থাকলে মাল্টিপ্লেক্সের চিত্রটাই যেন আজ পুরো ভিন্ন। কোনওভাবেই যেন তর সইছে না। আসলে হওয়াটাই স্বাভাবিক দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। ভক্তদের সামনে অ্যাবস নিয়ে হাজির হচ্ছেন বলিউডের বাদশা। মুক্তি পাওয়ার পর ছবিকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।

811
Image Credit : instagram

কলকাতাতেও কম-বেশি প্রতিটা মাল্টিপ্লেক্সেই 'পাঠান'-এর শো রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। ইতিমধ্যেই সেখানে লম্বা লাইন। সিঙ্গল স্ক্রিনের মতোই মাল্টিপ্লেক্সে 'পাঠান' নিয়ে দারুণ উন্মাদনা শুরু হয়েছে। ছবির অ্যাডভান্স বুকিংও প্রচুর পরিমাণে রয়েছে। শো দেওয়া মাত্রই সমস্ত শো হাউজফুল।

911
Image Credit : Asianet News

'পাঠান' দেখার জন্য অগ্রিম টিকিট কেটে নিয়েছেন কিং খানের ভক্তরা।  আরও মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ১০০ কোটির গন্ডি পেরিয়ে যাবে ছবিটি। শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি জমজমাট স্পাই থ্রিলার।  ইতিমধ্যেই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-এর টিকিট শেষ হয়ে গিয়েছে।   হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। 
 

1011
Image Credit : instagram

দীর্ঘ ৪ বছর পর কিং খানকে পর্দায় দেখার জন্য উত্তেজনা তুঙ্গে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান।

1111
Image Credit : instagram


সরস্বতী পুজোর একদিন আগে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে কলকাতার সিনেমাহলগুলিতে।আসলে টিকিট যেহারে বিক্রি হচ্ছে তাতে আর দেরি করলে পরে হয়তো পাওয়াই যাবে না। তাই সরস্বতী পুজোর দিন 'পাঠান' দেখার জন্য অগ্রিম টিকিট কেটে নিচ্ছেন কিং খানের ভক্তরা। কেউ নয়টা তো কেউ সাতটা ,বন্ধুদের সঙ্গে 'পাঠান' দেখার প্রস্তুতি চলছে জোরকদমে।  

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved