MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় দেখে আপ্লুত সলমন, দেখে নিন কী বললেন ভাইজান

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় দেখে আপ্লুত সলমন, দেখে নিন কী বললেন ভাইজান

রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। ছবির আয় দেখে সকলকে ধন্যবাদ জানালেন ভাইজান। টুইটে লিখলেন, ধন্যবাদ। দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত ভাইজান।

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Apr 24 2023, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : salman khan instagram

ইদে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবি ঘিরে বহুদিন ধরে দর্শদের আগ্রহ ছিল তুঙ্গে। আর হবে নাই বা কেন, ভাইজানের ছবি বলে কথা। ছবির কথা ঘোষণা করার পর থেকে ছবি নিয়ে দর্শক মনে তৈরি হয়েছিল আগ্রহ। এবার বহু প্রতীক্ষার পর ২১ এপ্রিল মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কা জান’।

210
Image Credit : salman khan instagram

ছবি মুক্তির পর থেকে ছবির আয় নজর কেড়েছে সমালোচকদের। শুক্রবার মুক্তির দিন বক্স অফিসে ভালোই আয় করেছিল ছবিটি। ফলে অনেকেই আশা করেছিলেন শনি ও রবি ছবির আয় ভালোই হবে। তবে, হলও তেমনটা। রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। যা দেখে আপ্লুত ভাইজান।

310
Image Credit : Twitter

ছবির আয় দেখে সকলকে ধন্যবাদ জানালেন সলমন। ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় নিয়ে টুইট করেন ভাইজান। টুইটে সলমন লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আমার খুব ভালো লাগছে।

410
Image Credit : Getty

প্রথম দিনে ছবির আয় ছিল ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তারপর এক ধাক্কায় আয় বেড়ে যায় ৬৩ শতাংশ। দ্বিতীয় দিনে আয় হয়েছিল ২৫ কোটি ৭৫ লক্ষ টাকা। আর তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় ছিল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। অর্ছাৎ রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা।।

510
Image Credit : Getty

এদিকে ছবি মুক্তির পর ছবির প্রথম দিনের আয় নজর কেড়েছিব সকলের। এবার দ্বিতীয় দিনে আয় গড়েছিল রেকর্ড। তখন সমালোচকরা আশা করেছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ তৃতীয় দিনেও যে রেকর্ড করবে ছবিটি। অনেকে অনেকেই বলেছিলেন, রবিবার ১০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। তা না হলেও ছবির আয় বেশ নজর কাড়ল।

610
Image Credit : Instagram

২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

710
Image Credit : Instagram

এই ছবিতে অভিনয় করেছেন একাধিক দক্ষিণী স্টার। আছেন ভেঙ্কটেশ দগ্গুবতী। ছবিতে অন্যান্য রয়েছে, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘম জুয়াল, জ্যাসি গিল, আবদু রোজিকের মতো একাধিক স্টার।

810
Image Credit : Instagram

‘কিসি কা ভাই কিসি কি জান’ সারা দেশে ৪৫০০ স্ক্রিনে মুক্তি পাওয়ার পর সকালের পো-তে ১০.৩৯ শতাংশ এবং বিকেলের শো-তে ১৩.৪৪ শতাংশ দখল নিবন্ধন করেছে বলে জানা গিয়েছে। এই ছবিটি বিদেশেও ক্রিনিং হয়েছে।

910
Image Credit : Social Media

তবে, ছবিতে সলমন খানের অভিনয় যতটাই প্রশংসিত হয় ততটাই বাকি তারদের অভিনয় সে অর্থে নজর কাড়েনি। অনেকেই বলেছেন, সলমন ও পূজার কেমিস্ট্রি ফিকে ছিল। তেমনই বাকি তারকারাও তেমন জমাতে পারেনি। অনেকেই বলেন, শুধু সলমনের ওপর ভরসা করে এগিয়েছে ছবির গল্প।

1010
Image Credit : salman khan instagram

অন্য দিকে, এবছর মুক্তি পাবে টাইগার ৩। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি। সব মিলিয়ে এই ছবিটি ঘিরেও দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved