MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Amitabh-Jaya: পার হল ৫০টা বছর, বিবাহবার্ষিকীকে রইল অমিতাভ ও জয়া বচ্চনের প্রেম কাহিনি

Amitabh-Jaya: পার হল ৫০টা বছর, বিবাহবার্ষিকীকে রইল অমিতাভ ও জয়া বচ্চনের প্রেম কাহিনি

দীর্ঘ ৫০টা বছর পার করলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালে চার হাত এক হয়েছিল। আর বিবাহবর্ষিকীতে রইল তাঁদের প্রেম কাহিনি

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 03 2023, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

একসঙ্গে পার করলেন পঞ্চাশটা বছর। হাফ সেঞ্চুরি হল দাম্পত্য জীবনের। ৩ জুন দুই তারকা চার হাত এক হয়েছিল। সালটা ছিল ১৯৭৩। জীবনের নানান চড়াই উৎরাই পার করে কেটে গেল এতগুলো বছর। আজ পালন করছেন বিবাহ বার্ষিকী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

বলিউড তারকা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৩ জুন ১৯৭৩ সালে সাত পাকে বাঁধা পড়েন। আজ শনিবার পালিত হচ্ছে ৫০ তম বিবাহ বার্ষিকী। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রথম সাক্ষাৎ ‘গুড্ডির’ সেটে। ছবিটি জয়া বচ্চনের কেরিয়ারে অন্যতম সেরা ছবি ছিল।

310
Image Credit : instagram

গুড্ডি ছবির সেটে প্রথম আলাপ হলেও এই ছবিতে অমিতাভ কাজ করেননি। তবে, শুরু হয়েছিল তাঁদের প্রেম। প্রথমে আলাপ তা থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পেতে বেশি সময় নেয়নি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তারপর সাত পাতে বাঁধা পড়েন জয়া ও অমিতাভ।

410
Image Credit : Asianet News

দীর্ঘদিন ধরে এক সঙ্গেই আছেন এই তারকা দম্পতি। বিয়ের আগে রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়। অনেকেই বলেন দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রেখা ও অমিতাভ। কিন্তু, তাদের মাঝে আসেন জয়া। সে কারণে দুজনের প্রেম ভাঙে। পরে জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ বচ্চন।

510
Image Credit : Asianet News

৫০ বছর দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন। জয়া ও অমিতাভের প্রেম এখনও বলিউডের চর্চিত বিষয়। অমিতাভ বচ্চন যখন কেরিয়ার শুরু করেন, ততদিনে জয়া ভাদুরি সফল অভিনেত্রী। ১৯৭১ সালে যখন গুড্ডি মুক্তি পায় তখন থেকেই তাদের প্রেমের সূত্রপাত।

610
Image Credit : instagram

এরপর এক নজর ছবির সেটে আরও গাঢ় হয় তাদের প্রেমের রঙ। সিলসিলা, অভিমান, মিলি শোনে-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেন অমিতাভ ও জয়া বচ্চন।

710
Image Credit : Social Media

শোনা গিয়েছে, তারা ঠিক করেছিলেন জঙ্গির ছবি সফল হলে একসঙ্গে ঘুরতে যাবে। বাস্তবে হয়ও তা। জঙ্গির বক্স অফিসে সাফল্য হয়। তারপর পরিকল্পনা মতো লন্ডনে টিকিট কাটেন। কিন্তু, পরিকল্পনা মতো ঘুরতে যাওয়া হয়নি।

810
Image Credit : Social Media

কিন্তু, হরিবংশ বচ্চন বাঁধ সাধেন। তিনি বলেন বিয়ে না করে বিদেশ ভ্রমণ হবে না। বাবার কথা মতো বিয়ে করেন জয়া ও অমিতাভ। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠি বন্ধুরা।

910
Image Credit : Social Media

বিয়ের ১ বছর পর ১৯৭৮ সালে জন্ম হয় শ্বেতার। তার দুবছর পর জন্ম হয় অভিষেক বচ্চনেরে। দুই সন্তান নিয়ে জয়া ও অমিতাভ কাটিয়েছেন সুখের সংসার। বিয়ের পর সংসারে মন দিতে অভিনয় জগতে থেকে বিরতি নিয়েছিলেন জয়া। পরে আবার কামব্যাক করেন।

1010
Image Credit : Social Media

আজ বিয়ের তারিখ উপলক্ষ্যে বাবা মায়ের পুরনো ছবি শেয়ার করেন শ্বেতা। সাদা কালো একটি ছবি শেয়ার করেন। সেখানে প্রিন্টেড শার্ট আর সাদা ট্রাউজারে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। জয়া বচ্চনের পরনে সাদা-লাল শাড়ি। যা সকাল থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smita Patil: স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাজ বব্বর, বললেন 'খুব মিস করি'
Recommended image2
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image3
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Recommended image4
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image5
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved