MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নতুন পথচলা শুরু আথিয়া-রাহুলের, মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট বাবা সুনীলের

নতুন পথচলা শুরু আথিয়া-রাহুলের, মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট বাবা সুনীলের

দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন রাহুল ও আথিয়া। দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হল আথিয়া-রাহুলের। মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট করলেন সুনীল শেট্টি।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 26 2023, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Social Media

ক্রিকেট দুনিয়ার সঙ্গে বলি জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এর আগে বলিউড তারকাকে বিয়ে করেছেন ক্রিকেটাররা। আবারও বলিউড ও ক্রিকেট জুটির মেলবন্ধন হল। জাকজমক করে গাঁটছড়া বাঁধলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social Media

দীর্ঘ ৪ বছরের প্রেমের পরিণতি হল।  প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কেএল রাহুল।  মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা  যে কোনও বাবার কাছেই আবেগঘন মুহূর্ত। মেয়ের বিয়ের পর আবেগঘন পোস্ট করলেন সুনীল শেট্টি।

310
Image Credit : Social Media

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পাতায় একটি ছবি শেয়ার করেছেন সুনীল শেট্টি। যেখানে দেখা যাচ্ছে,বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন রাহুল ও আথিয়া, পাশে দাঁড়িয়ে রয়েছেন সুনীল শেট্টি এবং স্ত্রী মানা শেট্টি।  এবং কে এল রাহুলের বাবা ডা. কে এন লোকেশ এবং মা রাজেশ্বরী লোকেশ। সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করছেম।
 

410
Image Credit : Social Media

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সুনীল ও মানা দুজনেই বিয়ের সাজে মেয়ে আথিয়ার গালে চুমু খাচ্ছেন। ছবি শেয়ার করে সুনীল ক্যাপশনে সাদা হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন। ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলি তারকারা।
 

510
Image Credit : Social Media

গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। সোমবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। গতকাল পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া ও রাহুলের।

610
Image Credit : Social Media

বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিয়েছেন সুনীল। পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে রাহুল ও আথিয়ার। 

710
Image Credit : Social Media

 খোলা আকাশের নীচে ফুল দিয়ে  সেজে উঠেছে বিয়ের মন্ডপ। সব মিলিয়ে যেন পুরোটা এক মায়াবী পরিবেশ। মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর কথামতো সুনীল শেট্টি ও ছেলে আহান বাইরে এসে সমস্ত সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

810
Image Credit : social media

সুনীল শেট্টি বলেন,বিয়ের অনুষ্ঠান তো খুব সুন্দর ভাবে হয়েছে। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সবটা হয়েছে। বিয়েতে ঘনিষ্ঠ লোকজনরাই উপস্থিত ছিলেন। এখন তো সবে আনুষ্ঠানিক বিয়েটা হয়েছে। রিসেপশন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সাফ বলেন, খুব সম্ভবত আইপিএল-এর পরই রিসেপশন পার্টি হবে।
 

910
Image Credit : social media

গতকাল বিকেল ৪.১৫ মিনিটে সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। সন্ধ্যাবেলাতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল ও আথিয়া। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া গয়নায় সেজেছিলেন আথিয়া। অন্যদিকে সাদা রঙের শেরওয়ানিতে সেজেছিলেন রাহুল।

1010
Image Credit : Social Media

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে করেছেন রাহুল ও আথিয়া। খুব বেশি লোকজন নিমন্ত্রিত ছিলেন না।   রাহুল ও আথিয়ার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ক্রিকেট জগতের তারকাদের জন্য কিছুদিন পর রিসেপশনের আয়োজন করবেন। জানা গিয়েছে, এই মুহূর্তে ক্রিকেটের টাইট শিডিউল রয়েছে। সেই কারণেই আইপিএল শেষ হওয়ার পর মে মাসে রিসেপশন অনুষ্ঠিত হবে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
-
AUSAUS
-
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান, জরুরি স্থগিতাদেশের আবেদন
Recommended image2
Jailer 2 Movie Day 2: বক্স অফিসে পা রেখেই ২০০ কোটি আয়, দর্শকদের কেমন চমক দিল 'জেলার ২'?
Recommended image3
Smita Patil: স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাজ বব্বর, বললেন 'খুব মিস করি'
Recommended image4
Jailer 2: ফিরছেন মুথুভেল পান্ডিয়ান, কাল থেকেই সিনেমা হলে রজনীকান্তের বহু প্রতীক্ষিত 'জেলার ২'
Recommended image5
Radhika Merchant: 'এত টাকা, তাও মুখে দাগ!' রাধিকা মার্চেন্টকে ট্রোল, কড়া জবাব দিলেন ফ্যানেরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved