MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • প্রকাশ্যে এল ‘ড্রিম গার্ল ২’-র টিজার, লাল শাড়িতে আয়ুষ্মানকে দেখে ভিরমি খেলেন দর্শকেরা

প্রকাশ্যে এল ‘ড্রিম গার্ল ২’-র টিজার, লাল শাড়িতে আয়ুষ্মানকে দেখে ভিরমি খেলেন দর্শকেরা

ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে হাঁটছেন সুন্দরী। কয়েক সেকেন্ডের ভিডিওতে তার ঠোঁট ও চোখ দেখা গেলেও পুরো তার মুখ দেখা যায়নি। তবে, এতেই বোঝা যাচ্ছে তিনি আর কেউ নন আয়ুষ্মান খুরানা।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 21 2023, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

প্রকাশ্যে এল ড্রিম গার্ল ২-র টিজার। কয়েক সেকেন্ডের এই টিজার চমক দিয়েছে সকলকে। আয়ুষ্মানের নতুন লুক দেখে হতবাক সকল। আকর্ষণীয় চেহারা, পরনে লাল শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ। সঙ্গে গলায় লাল রঙের পুঁতির হার, এক হাতে লাল পাথরের আংটি, অপর হাতে হিরের আংটি। কোমড় পর্যন্ত চুল। ঠোঁটা লাল লিপস্টিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে হাঁটছেন সুন্দরী। কয়েক সেকেন্ডের ভিডিওতে তার ঠোঁট ও চোখ দেখা গেলেও পুরো তার মুখ দেখা যায়নি। তবে, এতেই বোঝা যাচ্ছে তিনি আর কেউ নন আয়ুষ্মান খুরানা।

310
Image Credit : our own

প্রকাশ্যে এল ড্রিম গার্ল ২-র টিজার। টিজারে দেখা যাচ্ছে আয়ুষ্মান ফোনে কথা বলছে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি, যিনি নিজেকে ভাইজান বলে পরিচিতি দিচ্ছেন, তার সঙ্গে মজার কথা বলছেন। বোঝাই যাচ্ছে, ফোনের অপরপারে আছেন সলমন খান।

410
Image Credit : our own

তিনি বলছেন, ভাই মে দুসরো কে লিয়ে হু, তুমহারে লিয়ে সিরফ জান হু। তখনই পূজাকে প্রশ্ন করেন, মুখ কবে দেখাবে? তখন সে ভিডিও কল করতে রাজি হয়। কিন্তু, হুট করে কারেন্ট চলে গেল। তখনই পুজা বলে উঠল, এবার ইদের চাঁদ দেখে নাও। আমার মুখ ৭ জুলাই দেখো।

510
Image Credit : our own

৭ জুলাই মুক্তি পাবে ছবিটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আয়ুষ্মান নিজেই প্রকাশ করলেন তার ড্রিম গার্ল ২ ছবির মুক্তি দিন। আজ ড্রিম গার্ল ২-র টিজার পোস্ট করে আয়ুষ্মান লেখেন, ‘আপনি জান কে সাথ ইদি দেনে আই হ্যায়। তাঁকে আপ্যায়ন করবেন না? ৭ জুলাই আসছে ড্রিম গার্ল। ’

610
Image Credit : our own

ড্রিম গার্ল ছবির সাফল্যের কথা প্রায় সকলেরই মনে আছে। সেই ছবিতে আয়ুষ্মান খুরানার সেই সেক্সি ভয়েস আজও কেউ ভুলতে পারেননি। ছবির প্লট থেকে উপস্থাপনা সঙ্গে আয়ুষ্মারে অভিনয় গড়েছিল রেকর্ড। সেই ছবির সাফল্যের পর সিক্যোয়েলের কথা ভেবেছিলেন ছবির টিম। এবা বাস্তবায়িত হতে চলেছে সেই স্বপ্ন।

710
Image Credit : our own

আসবে ড্রিম গার্ল ২। আর বেশি দেরী নেই। মাত্র কয়েকদিন পরই আসছেন ড্রিম গার্ল ওরফে আয়ুষ্মান। সকলের ঘুম কাড়তে তিনি প্রস্তুত। আর এবার বড় পাওনা হল তার নতুন লুক। সম্ভব মেয়ের সাজে দেখা যাবে আয়ুষ্মানকে। সব মিলিয়ে ক্রমে ছবি ঘিরে আশা বাড়ছে সকলের।

810
Image Credit : our own

ড্রিম গার্ল ২ ছবি আগের ছবির মতো সাফল্য পায় কিনা তাই এখন দেখার। মেয়ের সাজে আয়ুষ্মানকে কেমন দেখায় তাই দেখতে চান সকলে। তাই এখন শুধু অপেক্ষা ৭ জুলাই-র।

910
Image Credit : instagram

এদিকে ২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে এল ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

1010
Image Credit : Instagram

অন্য দিকে, এবছর মুক্তি পাবে টাইগার ৩। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি। সব মিলিয়ে এই ছবিটি ঘিরেও দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aishwarya Rai: ২৪ বছর পর ভাইরাল হল পুরনো ভিডিও, ফিরল সলমন খানের মারধরের বিতর্ক
Recommended image2
Ganesh Chaturthi: গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছে বলিউড, কী বললেন রাজপাল থেকে তুষার কাপুর?
Recommended image3
Ganesh Chaturthi: গোবিন্দা বিদেশে, একাই বাপ্পাকে ঘরে আনলেন স্ত্রী সুনীতা
Recommended image4
Ganesh Chaturthi: বাড়িতে গণপতি বাপ্পার আরাধনায় নানা পাটেকর, সঙ্গে স্ত্রী-ছেলে
Recommended image5
Kareena Kapoor: 'বুড়িয়ে গেছেন' করিনা? এআই ভিডিও নিয়ে ট্রোল, ফ্যানেরা দিলেন মোক্ষম জবাব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved