MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বলিউডের তিনি প্রথম নায়িকা যে ১ কোটি টাকা পারিশ্রমিক হাকিয়েছিলেন, চিনুন সেই অভিনেত্রীকে

বলিউডের তিনি প্রথম নায়িকা যে ১ কোটি টাকা পারিশ্রমিক হাকিয়েছিলেন, চিনুন সেই অভিনেত্রীকে

বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিত কত তা নিয়ে বরাবরই সকলেরই থাকে আগ্রহ। কোন ছবির জন্য কত টাকা করে নিয়ে থাকেন নিয়ে থাকেন তারা, তা সকলেই জানতে চান। আজ রইল এমন একজন অভিনেত্রীর কথা, তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jun 08 2023, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বলিউড অভিনেত্রী
Image Credit : our own

বলিউড অভিনেত্রী

বর্তমানে অভিনেত্রীর অভিনীত ছবির জন্য কয়েক কোটি করে চার্জ করেন ঠিকই। কিন্তু, এই রীতি শুরু করেছিলেন একজন অভিনেত্রী। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।

210
বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী
Image Credit : Social Media

বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী

নিশ্চয়ই আপনার মনে আসছে রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা হাঁকালেও এই রীতি এরা শুরু করেননি। করেছিলেন অন্য একজন অভিনেত্রী।

310
পরিবারের সঙ্গে শ্রীদেবী
Image Credit : Social Media

পরিবারের সঙ্গে শ্রীদেবী

জানা যায়, এই অভিনীত ছবির জন্য ১ কোটি টাকা নিতের শ্রীদেবী। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী। তিনি ছিলে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।

410
শ্রীদেবী ও বনি কাপুর
Image Credit : Social Media

শ্রীদেবী ও বনি কাপুর

১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রী দেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।

510
পরিবারের সঙ্গে শ্রীদেবী
Image Credit : Social Media

পরিবারের সঙ্গে শ্রীদেবী

১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।

610
শ্রীদেবী
Image Credit : Getty

শ্রীদেবী

তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। এছাড়াও, তাঁর অভিনীত ছবি রয়েছে বহু।

710
শ্রীদেবী
Image Credit : Getty

শ্রীদেবী

তিনি কাজ করেছেন সকল হেভিওয়েট স্টারের সঙ্গে। তালিকায় কমল হাসান থেকে রজনীকান্ত তো আছেই সঙ্গে আছেন বলিউডের অনিল কাপুর থেকে সকল খ্যাত নামা স্টার। শোনা যায়, তিনি সে সময় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন। তিনি ছবি তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন।

810
জাহ্নবী ও শ্রীদেবী
Image Credit : Getty

জাহ্নবী ও শ্রীদেবী

বলিউড সুপার স্টার সলমন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রীদেবীর সঙ্গে কাজ করার বিষয় নার্ভাস ছিলেন তিনি। কারণ তিনি অনুভব করতে শ্রীদেবীর সঙ্গে কাজ করতে গেলে তাঁকে কেউ দেখবেন না। বরং, দর্শকেরা শ্রীদেবীকেই দেখবেন। তবে, তিনি শ্রীদেবীর সঙ্গে চাঁদ কা টুকরা ও চন্দ্রমুখী ছবিতে কাজ করেন।

910
শ্রীদেবী
Image Credit : Getty

শ্রীদেবী

সারা জীবন দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন শ্রীদেবী। তিনি সারাজীবন পেয়েছেন বহু সম্মানও। মম (২০১৭) ছবর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ২০১৩ সালে প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন।

1010
শ্রীদেবী
Image Credit : Getty

শ্রীদেবী

এছাড়া স্মিতা প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ওএনআর ন্যাশল অ্যাওয়ার্ডের মতো বহু সম্মান পেয়েছেন। সারা জীবন তিনি সকলের পছন্দের অভিনেত্রী ছিলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শৈশব থেকে বিয়ে ও শেষ শো, দেখুন আশা ভোঁসলের ১০টি অদেখা ছবি
Recommended image2
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের
Recommended image3
Asha Bhosle chef: দুর্দান্ত রান্নার হাত আশা ভোঁসলের, বিরিয়ানি থেকে কাবাব - কী কী রান্না করতেন আশা
Recommended image4
Asha Bhosle Demise: মান্না দে থেকে অজয় দাস, বাংলা গানেও সাবলীল আশা ভোঁসলে
Recommended image5
Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved