MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সারা শরীরে উরফির নামে ট্যাটু, তবু মন পাননি প্রেমিকার, পারসকে নিয়ে বিস্ফোরক ফ্যাশনিস্তা

সারা শরীরে উরফির নামে ট্যাটু, তবু মন পাননি প্রেমিকার, পারসকে নিয়ে বিস্ফোরক ফ্যাশনিস্তা

উরফি জাভেদকে নিয়ে চর্চা যেন থামবার নয়। কোনও না কোনও কারণে তিনি শিরোনামে থাকবেন। অভিনেতা পারসের সঙ্গে একসঙ্গে চুটিয়ে প্রেম করতেন উরফি। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার সময় সারা শরীরে তার নামে ট্যাটু করিয়েছিলেন, তবুও মন পাননি। 

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Nov 04 2022, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

উরফি জাভেদকে নিয়ে চর্চা যেন থামবার নয়। কোনও না কোনও কারণে তিনি শিরোনামে থাকবেন। বিগ বস ওটিটির প্রতিযোগী উরফি জাভেদকে নিয়ে চর্চা চলেই আসছে। নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। 
 

210
Image Credit : Instagram

 গত বছর বিগ বস ওটিটি-তে অংশ নেওয়ার পর থেকেই লাইমলাইটে রয়েছেন উরফি জাভেদ। অভিনেত্রীর লাভ লাইফ নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। অভিনেতা পারসের সঙ্গে একসঙ্গে চুটিয়ে প্রেম করতেন উরফি।

310
Image Credit : Instagram


প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার সময় সারা শরীরে তার নামে ট্যাটু করিয়েছিলেন, তবুও মন পাননি। মাত্র একমাসের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। তবে সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি।

410
Image Credit : Instagram

পারসের সঙ্গে উরফির প্রেম খুব বেশিদিন টেকেনি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তাদের সম্পর্কে চিড় ধরে। তবে বিচ্ছেদ নিয়ে উরফি জানিয়েছিলেন, পারস বড্ড ছেলেমানুষ , তাই নাকি তার প্রতি অনেক বেশি অধিকারবোধ দেখাত। 
 

510
Image Credit : Instagram


সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে ফের মুখ খুললেন উরফি। এবারও উরফি দাবি করলেন, ও তো পুরো বাচ্চা। আমার মন পাওয়ার জন্য কী না করেছে। আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও  তিনখানা ট্যাটু করিয়েছিল আমার নামে। কে এমন করে ব্রেক-আপের পর ।
 

610
Image Credit : Instagram


উরফি আরও জানান, পারস সারা শরীরে ট্যাটু করিয়েছে বলে তার পক্ষে ফিরে যাওয়া সম্ভব ছিল না। তবে এই প্রথমবার নয়, একাধিকবার পারসকে নিয়ে মুখ খুলতে দেখা গেছে উরফিকে। এমনকী পারসও উরফিকে নিয়ে মুখ খুলেছিলেন।

710
Image Credit : Social Media


অনুপমা-র অভিনেতা পারসও  জানিয়েছিলেন,উরফিকে নিয়ে আমার কোনও তিক্ততা নেই। পাঁচ বছর আগে ছয় মাসের জন্য ওকে ডেট করেছিলাম। আমার প্রথম প্রেমিকা ছিল উরফি।

810
Image Credit : instagram

পারস জানান, আমার বয়স তখন ১৯ বছর। যারা আমায় চেনেন, তার আমাক জানেন ভালমতো। অধিকার বোধ নিয়ে কেউ কোনও মন্তব্য করলে তাতে আমার কিছু যায় আসে না। আমার অনেক বান্ধবী রয়েছে। তারা সকলেই জানেন, আমি কখনওই সীমা পার করি না।

910
Image Credit : our own

উরফিকে নিয়ে পারস আরও বলেন,জানি না ওর জীবনে সেসময় কী চলছিল। তাছাড়া আমি ওর অতীত নিয়ে মোটেই মাথা ঘামাতে রাজি নই। বর্তমান জীবন নিয়ে বাঁচতে চাই। তবে আমাদের মধ্যে সৌজন্য রয়েছে । একে অপরকে শ্রদ্ধা করি। প্রয়োজনে ওর থেকে পরামর্শও চাই। তবে দুজনেই নিজের মতো ভাল রয়েছি।

1010
Image Credit : our own


একসময়ে পারসের সঙ্গে উরফির ঝগড়া নিয়েও কম জলঘোলা হয়নি। এই প্রসঙ্গেও পারস জানিয়েছেন, আমরা পার্টিতে ঝগড়া করিনি। ও আমার কাছে এসে খুব ভাল করে কথাও বলেছিল। তবে এত জোরে গান বাজছিল তাই জোরে কথা বলছিলাম আমরা আর লোকে এতেই ভুল ভেবেছিল। উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক অনুপমা-তে অভিনয় করেন পারস কালনাওয়াত। ওই ধারাবাহিকেই অভিনয় করার কথা ছিল উরফিরও। কিন্তু শোনা যায় প্রেমিকার সঙ্গে ধারাবাহিকে কাজ করবেন না বলে জানিয়েছেন পারস। তার জন্যই নাকি ওই ধারাবাহিকে কাজ করার সুযোগ হারিয়েছেন বলে অভিযোগ করেন উরফি।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image2
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image3
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image4
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image5
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved