MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Cannes Film Festival 2023: কারও হাতে সাপ তো কারও গলায় কুমির, কান চলচ্চিত্র উৎসবের লাইম লাইটে বলি সেলেব

Cannes Film Festival 2023: কারও হাতে সাপ তো কারও গলায় কুমির, কান চলচ্চিত্র উৎসবের লাইম লাইটে বলি সেলেব

কান চলচ্চিত্র উৎসবে তারকাদের সাজপোশাক সব সময় উঠে আসে খবরে। এবার উৎসবের প্রথম দিকেই সম্পূর্ণ লাইম লাইট কাড়লেন দুই বলি তারকা। তাঁদের পোষ্য প্রেম কাড়ল নজর।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 18 2023, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : instagram

চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন একাধিক বলিতারকা। ১৬ মে থেকে শুরু হয়েছে উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব। প্রতিদিন নিত্য নতুন ফ্যাশনেবল পোশাক পরে রেড কার্পেটে হাঁটছেন তারকারা।

210
Image Credit : Getty

এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে হিয়েছে বলিউড সেলেবরা। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।

310
Image Credit : Getty

উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মল্লিকা শেরাওয়াত, মানুসী চিল্লার থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ- হাজির হচ্ছেন এবছর কান ফিল্ম ফেস্টিভ্যাসে। আর উৎসবের শুরু দিকে দুই বলি তারকা কাড়লেন সকলের নজর।

410
Image Credit : Getty

কারও হাতে সাপ তো কারও গলায় কুমির দেখে চমক পেলেন সকলে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ নজর কাড়লেন উর্বশী রাউতেলা ও মল্লিকা শেরাওয়াত।

510
Image Credit : Social Media

একসময় উৎসবে গলায় সাপ ঝুলিয়ে হাজির হয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। ২০০৫ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ডিবিউ করেছিলেন মল্লিকা। সে সময় বলিউডের তিনি ছিলেন বহুল চর্চিত অভিনেত্রী। একাধিক ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের।

610
Image Credit : Social Media

এক সময় কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেখা যেত নায়িকাকে। ২০১০ সালে ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে মল্লিকা শেরাওয়াতের উপস্থিতি সকলের নজর কেড়েছিল। সে সময় হিসস ও দ্য হরর- অ্যাডভেঞ্চার ছবি মুক্তি পায়।

710
Image Credit : Social Media

সেবছর সাপ নিয়ে রেড কার্পেটে হেঁটে ছিলেন মল্লিকা। হলুদ ও কালো গাউনে দেখা গিয়েছিল তাঁকে। আর গলায় নিয়েছিলেন সাপ। ২০১০ সালে মুক্তি পাওয়া হিসস ছবিতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন। সে বছরই সাপ নিয়ে হাজির রেড কার্পেটে।

810
Image Credit : Social Media

ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে মল্লিকার সাপ নিয়ে উপস্থিতি দেখে অনেকে যেমন ভয় পেয়ে গিয়েছিলেন, তেমনই অনেকে প্রশাংসা করেন তাঁর সাহসের। আবার অনেকে বলেছিলেন, সাপের কামড় খেলে মল্লিতার কী হত।

910
Image Credit : Social Media

এবছর ফিল্ম ফেস্টিভ্যালের মল্লিকা শেরাওয়াতের দেখানো রাস্তায় হাঁটলেন উর্বশী রাউতেলা। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন উর্বশী রাওতেলা। উৎসবের প্রথম দিনে রেড কার্পেটে দেখা গিয়েছে তাঁকে। ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে। আর তাঁর গলার হার নজর কাড়ে সকলের। কুমিরের নকশা করা গলার হার পরেছিলেন উর্বশী। যা দেখে সকলের মনে পড়েছে মল্লিকার কথা।

1010
Image Credit : instagram

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পরভিন ববির বায়োপিকে দেখা যাবে তাঁকে। যা প্রদর্শীত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে। এই প্রসঙ্গে উর্বশী জানান, কান ফিল্ম ফেস্টভ্যাস বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন উর্বশী। সঙ্গে জানান, তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved