Anupam Roy: শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। স্ত্রী প্রশ্মিতার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে…
শ্রাবণ মাসের শেষ সোমবারে সুখবর। বাবা হলেন অনুপম রায়। স্ত্রী প্রশ্মিতার কোল আলো করে এলো পুত্র সন্তান। নিজেই সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। সামাজিক মাধ্যমে জানিয়েছেন বাবা হওয়ার খবর। মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। ২০২৪ সালে অত্যন্ত ছিমছাম ভাবে বিবাহ হয় অনুপম ও প্রশ্মিতার।
পেশাগত কারণেই দেখা হয় যুগলের তারপর গাঁটছড়া বাঁধেন তাঁরা। এবার ঠিক ২ বছরের মাথাতেই ঘর আলো করে এল নতুন অতিথি। বহুদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল। তবে কেউই খবরে ঠিক সিলমোহর দিতে পারছিলেন না। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন অনুপম নিজে। নিজেই জানালেন বাবা হওয়ার খবর।
সম্প্রতি তাঁর 'জুলাই' নামের একটি মিউজিক ভিডিও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। জুলাই মানেই বর্ষা আর বৃষ্টির দিনেই সন্তানের বাবা হলেন অনুপম। তখনও একের পর এক প্রোমোশন দেখা গিয়েছে অনুপমের সামাজিক মাধ্যমে। কিন্তু আঁচ পাওয়া যায়নি এই খবরের। তবে সন্তান হওয়ার পরে নিজেই সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করে অনুপম লেখেন, “ আপনার সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ”।
