MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Hema Malini Home: ৫৪ বছরের পুরনো, ধর্মেন্দ্রর স্মৃতিমাখা! হেমা মালিনীর স্বপ্নের বাড়ি ঠিক কেমন?

Hema Malini Home: ৫৪ বছরের পুরনো, ধর্মেন্দ্রর স্মৃতিমাখা! হেমা মালিনীর স্বপ্নের বাড়ি ঠিক কেমন?

ড্রিম গার্ল হেমা মালিনীর ৫৪ বছরের পুরনো মুম্বইয়ের বাড়িটা যেন একটা আস্ত টাইমক্যাপসুল। স্বামী ধর্মেন্দ্রর স্মৃতি, শিল্প আর পরিবারের নানা মুহূর্তের ছবিতে সাজানো এই বাড়ির অন্দরমহল সম্প্রতি ঘুরিয়ে দেখালেন মেয়ে এষা দেওল।

2 Min read
Author : Anulekha Kar
Published : Jun 29 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
মুম্বইতে স্বপ্নের উড়ানের সাক্ষী এই বাড়ি
Image Credit : Youtube@Curleytales

মুম্বইতে স্বপ্নের উড়ানের সাক্ষী এই বাড়ি

এষা দেওল জানান, এই বাড়ি থেকেই হেমা মালিনী মুম্বইতে তাঁর স্বপ্নের উড়ান শুরু করেছিলেন। কেরিয়ারের সাফল্য, নাচের সফর আর ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর প্রেমকাহিনির সাক্ষী এই বাড়ি। আজও এষা তাঁর মা, মাসি এবং পরিবারের অন্যদের সঙ্গে এখানেই থাকেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
নাচের রিহার্সাল আর মেডিটেশনের জন্য তৈরি বিশেষ হল
Image Credit : Youtube@Curleytales

নাচের রিহার্সাল আর মেডিটেশনের জন্য তৈরি বিশেষ হল

বাড়িতে নাচের রিহার্সালের জন্য একটা বড় আর বিশেষ ঘর রয়েছে। এই ঘরটি মেডিটেশনের জন্যও ব্যবহার করা হয়। এই হলে একসঙ্গে প্রায় ৩০ জন নাচের অনুশীলন করতে পারেন। ঘরের মূল আকর্ষণ ধর্মেন্দ্রর এক বিশাল হাসিমুখের ছবি, যা পুরো ঘরের শোভা বাড়িয়েছে।
38
ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ এষা দেওল
Image Credit : Youtube@Curleytales

ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ এষা দেওল

বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় বাবা ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এষা। তিনি বলেন, এই বাড়ির প্রতিটি কোণায় পরিবারের স্মৃতি জড়িয়ে আছে। ছবির মাধ্যমে আর স্মৃতিচারণায় ধর্মেন্দ্রর উপস্থিতি আজও অনুভব করা যায়।
48
অফিস রুমে সাজানো পরিবারের অমূল্য ছবি
Image Credit : Youtube@Curleytales

অফিস রুমে সাজানো পরিবারের অমূল্য ছবি

বাড়িতে একটা আলাদা অফিস রুমও রয়েছে। এই ঘরের দেওয়ালে হেমা মালিনী, ধর্মেন্দ্র এবং তাঁদের সন্তানদের অনেক পারিবারিক ছবি টাঙানো। এখানেই রাখা আছে একটি বিশেষ পেন্টিং, যেখানে সুতো দিয়ে (থ্রেড আর্ট) ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ছবি তৈরি করা হয়েছে।
58
বাড়িতে রয়েছে দুটি আলাদা রান্নাঘর
Image Credit : Youtube@Curleytales

বাড়িতে রয়েছে দুটি আলাদা রান্নাঘর

এষা জানান, বাড়িতে দুটো রান্নাঘর রয়েছে। কারণ, হেমা মালিনী নিরামিষাশী এবং আমিষ খাবার খান না। তাই তাঁর জন্য একটি আলাদা রান্নাঘর ও রাঁধুনির ব্যবস্থা করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা অন্য রান্নাঘরটি ব্যবহার করেন।
68
ফ্যানেদের ভালোবাসায় সাজানো বাড়ি
Image Credit : Youtube@Curleytales

ফ্যানেদের ভালোবাসায় সাজানো বাড়ি

বাড়ির লিভিং এরিয়ার সোফায় ফ্যানেদের দেওয়া পার্সোনালাইজড কুশন রাখা আছে। এই কুশনগুলিতে হেমা মালিনী ও ধর্মেন্দ্রর ছবি রয়েছে, যা তাঁদের প্রতি অনুরাগীদের ভালোবাসার পরিচয় দেয়।
78
শ্রী শ্রী রবিশঙ্কর বাংলোর নাম রাখেন 'অদ্বিতীয়'
Image Credit : Youtube@Curleytales

শ্রী শ্রী রবিশঙ্কর বাংলোর নাম রাখেন 'অদ্বিতীয়'

এষা দেওল একটি মজার তথ্য জানান। তিনি বলেন, বহু বছর ধরে হেমা মালিনীর এই বাংলোর কোনও নাম ছিল না। পরে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এই বাড়ির নাম রাখেন 'অদ্বিতীয়'। আজ এই নামটিই সুন্দর বাড়িটির পরিচয় হয়ে উঠেছে।
88
হেমা মালিনীর বাংলোর বাইরের অংশ
Image Credit : Youtube@Curleytales

হেমা মালিনীর বাংলোর বাইরের অংশ

বাইরে থেকে ঠিক এইরকম দেখতে হেমা মালিনীর ৫৪ বছরের পুরনো বাংলো 'অদ্বিতীয়'। এই বাংলোটি ভেতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকেও ঠিক ততটাই আকর্ষণীয়।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Welcome To The Jungle: বক্স অফিসে ঝড়, তিন দিনেই ১০০ কোটির দোরগোড়ায় অক্ষয় কুমারের ছবি
Recommended image2
Cocktail 2 Box Office: বক্স অফিসে শাহিদ-কৃতির কামাল! ১০০ কোটির দিকে এগোচ্ছে 'ককটেল ২'
Recommended image3
Today’s News in Bengali Live: Europe Heatwave - তাপপ্রবাহে ১,৩০০ জনের মৃত্যু ইউরোপে, পরিস্থিতি কেন আরও খারাপ হচ্ছে?
Recommended image4
Karan Johar House: মুম্বইতে করণ জোহরের বিলাসবহুল ব্যাচেলর প্যাড! দেখুন অন্দরমহলের চোখধাঁধানো ছবি
Recommended image5
Nora Fatehi: পার্টিতে নজর কাড়তে চান? নোরা ফতেহির এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন! দুর্দান্ত লাগবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved