MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Nana Patekar House: প্রথমে থাকতেন মুম্বইয়ের ফ্ল্যাটে তারপর পুণের ফার্মহাউস! নানার ঘরের অন্দর কেমন?

Nana Patekar House: প্রথমে থাকতেন মুম্বইয়ের ফ্ল্যাটে তারপর পুণের ফার্মহাউস! নানার ঘরের অন্দর কেমন?

৮ অক্টোবর ২০২৬, গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে। ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতেন নানা। তাঁর সাদামাটা জীবনযাপনের ছাপ স্পষ্ট ছিল তাঁর বাড়িগুলোতেও।

2 Min read
Author : Anulekha Kar
Published : Oct 08 2026, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নানা পাটেকরের মুম্বইয়ের বাড়িটি ছিল ভীষণ সাধারণ
Image Credit : Instagram

নানা পাটেকরের মুম্বইয়ের বাড়িটি ছিল ভীষণ সাধারণ

নানা পাটেকর বলিউডের অন্য তারকাদের মতো বিলাসবহুল বাংলোয় নয়, মুম্বইয়ের আন্ধেরিতে একটি সাধারণ ১ বিএইচকে (1BHK) ফ্ল্যাটে থাকতেন। হাউজিং ডট কমের (Housing.com) রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭৫০ বর্গফুটের এই ফ্ল্যাটেই বছরের পর বছর কাটিয়েছেন তিনি।

বেশ কম দামেই ফ্ল্যাটটি কিনেছিলেন নানা। তাঁর ফ্ল্যাটের অন্দরসজ্জাতেও ছিল সাদামাটা জীবনের ছোঁয়া। ক্যামেরার বাইরের জীবনে তিনি যেমন সাধারণ থাকতে পছন্দ করতেন, তাঁর মুম্বইয়ের বাড়িটিও ছিল ঠিক তেমনই।

হিন্দি ও মারাঠি সিনেমায় এত সফল কেরিয়ার থাকা সত্ত্বেও, মুম্বইয়ের মতো শহরে তাঁর এই ছোট্ট ফ্ল্যাটটি প্রমাণ করে যে তিনি কখনোই সম্পদ জাহির করতে পছন্দ করতেন না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
চাষবাস আর প্রকৃতির মাঝেই ছিল তাঁর পুণের ফার্মহাউস
Image Credit : Instagram

চাষবাস আর প্রকৃতির মাঝেই ছিল তাঁর পুণের ফার্মহাউস

গ্রামের প্রতি নানা পাটেকরের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো পুণের কাছে খড়কওয়াসলা এবং ডোঞ্জে এলাকায় তাঁর ফার্মহাউস। রিপোর্ট অনুযায়ী, এটি একটি বিশাল কৃষিজমি।

এই ফার্মহাউসে প্রায় সাতটি ঘর, একটি বড় হলঘর, কাঠের আসবাবপত্র এবং টেরাকোটার মেঝে রয়েছে। বলিউডের বিলাসবহুল স্টাইলের বদলে, বাড়িটির ডিজাইনে মাটির টান এবং গাছপালার আধিক্য দেখা যায়।

নানা নিজেও এখানে চুটিয়ে চাষবাস করতেন। ধান, গম, ছোলা এবং ডালের মতো ফসল ফলাতেন তিনি। পুরনো বেশ কিছু রিপোর্টে জানা যায়, এই খামারে গরু, ছাগল এবং মুরগিও পালন করা হতো। নানার কাছে এই ফার্মহাউসটি শুধু ছুটির দিন কাটানোর জায়গা ছিল না, বরং একজন কৃষক হিসেবে তাঁর পরিচয়ের সঙ্গে এটি গভীরভাবে যুক্ত ছিল।

স্থানীয়রা এই জায়গাটিকে 'নানাচি ওয়াড়ি' (Nanachi Wadi) বলে ডাকেন। এখানে পাথরের তৈরি বাড়ি, কৃষিজমি, ফল ও ফুলের গাছ, একটি বড় কুয়ো এবং পশুদের থাকার জায়গাও রয়েছে।

35
অভিনেতার সাদামাটা জীবনের ছাপ ছিল তাঁর বাড়িতেও
Image Credit : Instagram

অভিনেতার সাদামাটা জীবনের ছাপ ছিল তাঁর বাড়িতেও

নানা পাটেকরের বাড়িগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সাধারণ রূপ। বলিউডের তারকাদের বাড়িতে সাধারণত যে ধরনের বিলাসবহুল অন্দরসজ্জা বা জাঁকজমক দেখা যায়, নানার বাড়িতে তার ছিটেফোঁটাও ছিল না।

45
নানা পাটেকরের বাড়ি
Image Credit : Instagram

নানা পাটেকরের বাড়ি

পুণের বাড়িটি নিয়ে পুরনো একটি রিপোর্টে জানা যায়, নানা নিজেই তাঁর বাড়ির আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র বেছে নিতেন। বাড়িতে শুধু প্রয়োজনীয় জিনিস রাখতেই পছন্দ করতেন তিনি। তাঁর ফার্মহাউসের রান্নাঘরে মূলত খামারে উৎপাদিত ফসলই ব্যবহার করা হতো।

55
নানা পাটেকরের বাড়ি
Image Credit : Instagram

নানা পাটেকরের বাড়ি

সম্প্রতি গণেশ উৎসবের সময় তাঁর বাড়ির বেশ কিছু ছবি সামনে আসে। সেখানেও বিলাসবহুল অন্দরসজ্জার বদলে কাঠের আসবাবপত্র এবং সাবেকি সাজসজ্জাই চোখে পড়েছে।

নানা পাটেকরের বাড়িগুলো যেন তাঁর বাস্তব জীবনেরই আয়না। দশকের পর দশক ধরে সাফল্য পেলেও, লাইমলাইট থেকে দূরে সাধারণ জীবনযাপন, চাষবাস এবং পরিবার নিয়েই তিনি সবচেয়ে বেশি খুশি ছিলেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! খালিস্তানি যোগের দাবি
Recommended image2
Navya Naveli Nanda: নভ্যা নভেলি নন্দর পোশাকের দাম জানলে চমকে যাবেন
Recommended image3
Prabhas 24 Years: ভারতীয় সিনেমায় ২৪ বছর পার করলেন প্রভাস! তাঁর সুপারস্টার হওয়ার ৫টি কারণ
Recommended image4
Prabhas 24 Years: ভারতীয় সিনেমায় ২৪ বছর পার করলেন প্রভাস, ৫টি কারণে তাঁর ক্রেজ আজও বাড়ছে
Recommended image5
Arshdeep Singh: বান্ধবী সামরিন কউরের সঙ্গে বাগদান, জীবনের নতুন ইনিংসে আর্শদীপ সিং
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved