Kiara Advani Pregnancy: কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রার পরিবারে ফের সুখবরের ইঙ্গিত! ছোট্ট মেয়ে সারায়াকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি পোস্ট শেয়ার করেছেন তারকা দম্পতি। এরপরই তাঁদের পরিবারে নতুন অতিথি আসার খবর ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কী জানালেন কিয়ারা-সিদ্ধার্থ এবং তারকাদের প্রতিক্রিয়াই বা কেমন? জানুন বিস্তারিত।
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা ফের বাবা-মা হতে চলেছেন! সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করে দ্বিতীয়বার প্রেগন্যান্সির সুখবর জানিয়েছেন তাঁরা। প্রথমবারের মতো এবারও বিশেষভাবে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন তারকা দম্পতি। তবে এবারের উদযাপন আরও স্পেশাল, কারণ তাঁদের ছোট্ট মেয়ে সারায়াও রয়েছে এই আনন্দের অংশীদার।
কিয়ারা সোশ্যাল মিডিয়ায় একটি সাদা বোনা মোজার ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট সারায়ার হাতও। ছবিটি ঘিরেই তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত। ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “সবচেয়ে বড় উপহার পেয়ে আরও একবার আমরা ধন্য। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠেছে।”
এরপর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। মুহূর্তের মধ্যেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিয়ারা ও সিদ্ধার্থের এই সুখবর প্রকাশ্যে আসতেই বলিউডের একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। করিনা কাপুর খান লিখেছেন, “আবারও মা-বাবা, ইয়েএএ।”
অন্যদিকে করণ জোহর জানিয়েছেন, “অনেক অনেক ভালোবাসা।” রিয়া কাপুর লিখেছেন, “অভিনন্দন।” এ ছাড়াও পরিণীতি চোপড়া তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স। কবে প্রথম বাবা-মা হয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ?
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা ২০২৫ সালের ১৫ জুলাই তাঁদের প্রথম সন্তান, কন্যা সারায়াকে স্বাগত জানান। এরপর থেকেই মেয়েকে ঘিরে তাঁদের জীবনের নানা মুহূর্ত নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার ফের পরিবারে নতুন অতিথি আসার খবরে সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল।
কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ। কিয়ারাকে শেষবার যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে দেখা গিয়েছিল। অন্যদিকে সিদ্ধার্থকে তামান্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য ভান’ (The Vvaan) ছবিতে দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে তাঁদের জীবনের সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে পরিবারে নতুন সদস্যের আগমন। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
