MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Madhuri Dixit: বলিউডে 'বডি শেমিংয়ের' শিকার মাধুরী দীক্ষিত! চারদশকে কেরিয়ারে ফাঁস করলেন গোপন কথা

Madhuri Dixit: বলিউডে 'বডি শেমিংয়ের' শিকার মাধুরী দীক্ষিত! চারদশকে কেরিয়ারে ফাঁস করলেন গোপন কথা

Madhuri Dixit Career News: অবোধ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করলেও তেজাবের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। কেরিয়ারের শীর্ষে থেকেও শুনতে হয়েছে কটাক্ষ। কর্মজীবনের শুরু নানাধরণের মন্তব্যে বিরক্ত মাধুরী দীক্ষিত। জানুন আরও বিশদে। 

3 Min read
Author : Moumita Poddar
Published : Jun 16 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
'ধক ধক গার্ল' হিসেবে জনপ্রিয় মাধুরী দীক্ষিত
Image Credit : instagram

'ধক ধক গার্ল' হিসেবে জনপ্রিয় মাধুরী দীক্ষিত

ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে যে ক’জন অভিনেত্রী নিজেদের অভিনয়, নৃত্যশৈলী এবং জাদুকরী হাসির মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে বলিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা এই অভিনেত্রীকে আজও 'ধক ধক গার্ল' হিসেবে চেনে আট থেকে আশি। কিন্তু কেরিয়ারের শীর্ষে থেকেও তাকে শুনতে হয়েছে কটূ কথা। অস্বস্তিকর মন্তব্য। কী বলছেন মাধুরী দীক্ষিত এই বিষয়ে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রথম ছবির হাত ধরে রূপালি পর্দায় অভিষেক
Image Credit : instagram

প্রথম ছবির হাত ধরে রূপালি পর্দায় অভিষেক

আজকের দিনে মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, তাঁর কেরিয়ারের শুরুটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। ১৯৮৪ সালে রাজশ্রী প্রোডাকশনের ‘অবোধ’ (Abodh) ছবির মাধ্যমে মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা তাপস পাল। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, প্রথম ছবিতেই মাধুরী নিজের অভিনয় দক্ষতার আভাস দিয়েছিলেন। তারপর অনিল কাপুরের সঙ্গে তেজাব ছবির মাধ্যমে মাধুরী আত্মপ্রকাশ করেন। আর তাকাতে হয়নি পিছন ফিরে।

Related Articles

Related image1
Indian Economy: চাকরির বাজারে অব্যাহত কাঁটছাট, তরুণ প্রজন্মকে ব্যবসায় মন দেওয়ার পরামর্শ প্রধান অর্থনৈতিক উপদেষ্টার
Related image2
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে সুজিত বসু, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
36
কেরিয়ারের শীর্ষে থেকেও শুনতে হয়েছে কটূ মন্তব্য
Image Credit : instagram

কেরিয়ারের শীর্ষে থেকেও শুনতে হয়েছে কটূ মন্তব্য

জানা গিয়েছে. মাধুরী দীক্ষিত তার কর্মজীবনে দারুণ সাফল্য লাভ করলেও কেরিয়ারের শুরুতে শুনতে হয়েছে নানা কটূ কথা। বডি শেমিংয়ের শিকার মাধুরী দীক্ষিত। যা নিয়ে প্রশ্ন করলে বা কথা বললে বিরক্ত হন বি-টাউনের এই নায়িকা। তিনি বলেন, ‘’কেরিয়ারের শুরুতে তার রোগা শরীর নিয়ে নানা লোকে নানা মন্তব্য করত। পরে চেহারা মোটা হলেও কথা বলা বন্ধ করেনি লোকজন।'' ফলে এই ধরনের মন্তব্যকে তিনি যে বেশি গুরুত্ব দেওয়া পছন্দ করেন না তা আগেই বুঝিয়েছেন বলিউডের ধক গার্ল। কারণ, মাধুরী জানান, চেহারা নিয়ে মহিলাদের যেভাবে আতশ কাঁচের তলায় রাখা হয় তাতে তিনি বিরক্ত। 

46
কেরিয়ারের টার্নিং পয়েন্ট ও সাফল্যের শিখর
Image Credit : Instagram

কেরিয়ারের টার্নিং পয়েন্ট ও সাফল্যের শিখর

‘অবোধ’ ছবির পর বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার পর, ১৯৮৮ সালে মুক্তি পায় এন. চন্দ্রা পরিচালিত ‘তেজাব’। এই ছবিই মাধুরীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবির ‘এক দো তিন’ গানটি রাতারাতি তাঁকে স্টার বানিয়ে তোলে। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

56
চার দশকের কেরিয়ারে মাধুরীর সেরা ছবির তালিকা
Image Credit : instagram

চার দশকের কেরিয়ারে মাধুরীর সেরা ছবির তালিকা

চার দশকের কেরিয়ারে মাধুরীর সেরা ছবিগুলো হলো- (Madhuri Dixit Top Movie)

দিল (১৯৯০): আমির খানের বিপরীতে এই রোমান্টিক ছবিটির জন্য তিনি প্রথমবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান।

বেটা (১৯৯২): অনিল কাপুরের সঙ্গে এই ছবির ‘ধক ধক করনে লাগা’ গানটি তাঁকে 'ধক ধক গার্ল' উপাধি এনে দেয়।

হাম আপকে হ্যায় কৌন..! (১৯৯৪): সলমন খানের বিপরীতে এই পারিবারিক ড্রামা ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বৃহত্তম ব্লকবাস্টার।

দিল তো পাগল হ্যায় (১৯৯৭) ও দেবদাস (২০০২): শাহরুখ খানের সঙ্গে এই ছবিগুলিতে তাঁর অভিনয় এবং বিশেষ করে ‘দেবদাস’ ছবিতে ‘চন্দ্রমুখী’র চরিত্রে তাঁর নৃত্যশৈলী আজও দর্শক মনে গেঁথে রয়েছে।

66
পুরস্কার ও অনন্য সম্মান
Image Credit : madhuridixitnene Instagram

পুরস্কার ও অনন্য সম্মান

দীর্ঘ চার দশকের কেরিয়ারে মাধুরী দীক্ষিত অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি রেকর্ড সংখ্যকবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং ৬ বার এই পুরস্কার জিতেছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত করে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Krishna Janmashtami: গুরুভায়ুর থেকে আরনমুলা, জন্মাষ্টমীতে ভক্তের ঢল, এলাহি আয়োজন
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
OTT Releases: গান্ধারী থেকে কোরিয়ান কনকরাজু! এই উইকেন্ডে দেখুন ১০টি নতুন OTT সিনেমা-সিরিজ
Recommended image4
রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার মিঠুন চক্রবর্তী, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Recommended image5
Now Playing
Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
Related Stories
Recommended image1
Indian Economy: চাকরির বাজারে অব্যাহত কাঁটছাট, তরুণ প্রজন্মকে ব্যবসায় মন দেওয়ার পরামর্শ প্রধান অর্থনৈতিক উপদেষ্টার
Recommended image2
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে সুজিত বসু, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved