- Home
- Entertainment
- New Age Bollywood Actors: রণবীর কাপুরের পর বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন কারা? দেখে নিন তালিকা
New Age Bollywood Actors: রণবীর কাপুরের পর বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন কারা? দেখে নিন তালিকা
ভারতীয় সিনেমার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন এই পাঁচ উদীয়মান অভিনেতা। রোহিত সরাফ, আহান পান্ডে থেকে শুরু করে লক্ষ্য, বেদাঙ্গ রায়না এবং ঋষভ সাহনি—বলিউডে নিজেদের জায়গা পাকা করছেন এই তরুণ তারকারা।

নতুন প্রজন্মের অভিনেতা
ভারতীয় সিনেমায় এখন নতুন প্রজন্মের অভিনেতাদের দাপট। নিজেদের দারুণ স্ক্রিন প্রেজেন্স আর দুর্দান্ত অভিনয় দিয়ে তাঁরা দর্শকদের মন জয় করছেন। রোমান্টিক ড্রামা হোক বা অ্যাকশন ছবি, এই তরুণ তারকারা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন যে তাঁরাই বলিউডের ভবিষ্যৎ।
১. রোহিত সরাফ
'মিসম্যাচড' এবং 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এ অভিনয় করে রোহিত সরাফ দর্শকদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন। তাঁর স্বাভাবিক অভিনয় আর মিষ্টি হাসি খুব সহজেই তরুণ প্রজন্মের মন কেড়ে নিয়েছে।

২. আহান পান্ডে
'সাইয়ারা' ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছেন আহান পান্ডে। প্রথম ছবিতেই তাঁর কাজ নিয়ে দর্শকদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। এই রোমান্টিক ড্রামায় তাঁর অভিনয় আর অন-স্ক্রিন কেমিস্ট্রি বুঝিয়ে দিয়েছে যে তিনি লম্বা রেসের ঘোড়া।
৩. ঋষভ সাহনি
নতুন প্রজন্মের আরেক প্রতিশ্রুতিমান অভিনেতা হলেন ঋষভ সাহনি। 'ফাইটার' ছবিতে আজহার আখতারের চরিত্রে অভিনয় করে তিনি সবার নজর কাড়েন। এরপর 'নাগবন্ধম' ছবিতে তিনি আরও বড় চ্যালেঞ্জ নেন। সেখানে তিনি আহমেদ শাহ আবদালি এবং তাঁর আধুনিক অবতার আলির চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তাঁর দুর্দান্ত অ্যাকশন আর অভিনয় তাঁকে নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে প্রমাণ করেছে।
৪. লক্ষ্য
'কিল' এবং 'দ্য বা***ডস অফ বলিউড'-এর মতো প্রজেক্ট দিয়ে লক্ষ্য নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন। বিশেষ করে 'কিল' ছবিতে তাঁর টানটান অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং চরিত্রে তিনি যে কতটা সাবলীল, তা এই ছবিতেই প্রমাণ হয়ে গেছে।
৫. বেদাঙ্গ রায়না
'দ্য আর্চিজ' এবং 'জিগরা' ছবিতে অভিনয় করে বেদাঙ্গ রায়না সবার নজর কেড়েছেন। ডেবিউ ছবি থেকে শুরু করে জটিল চরিত্রে অভিনয়—সব জায়গাতেই তিনি নিজেকে ভেঙেছেন। প্রতিটি নতুন প্রজেক্টের সঙ্গে তিনি নিজেকে আরও পরিণত করছেন।
এই অভিনেতাদের সবচেয়ে বড় গুণ হলো তাঁদের বৈচিত্র্য। আলাদা আলাদা ঘরানার ছবিতে অভিনয় করে এই নতুন প্রজন্ম মেনস্ট্রিম ভারতীয় সিনেমায় এক নতুন মাত্রা যোগ করছেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.