কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন  এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত

কেরিয়ারের প্রথম দিকে অঞ্জন দত্তের পরিচালনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরমব্রত। আজ অঞ্জন দত্তই আবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করলেন পরমব্রত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে পরমব্রত লেখেন, ২০০০ সালের কোনও এক শীতের দিনে এই ভদ্রলোক আমায় চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় করান। কত ছবিতে একসঙ্গে কাজ করেছি। কোনওটায় ওঁর পরিচালনায়, কোনওটায় ওঁর সহঅভিনেতা হিসেবে। কত আলোচনা, কত ভালোবাসা, কত ঘৃণা কেটে গিয়েছে ১৯ বছরে। সবকিছু যেন একটি বৃত্তে ঘুরছে। তাই আমাদের ভূমিকাও বদলে গিয়েছে। আজ আমার পরিচালিত ছবিতে অভিনেতা অঞ্জন দত্ত। এমন এক জন একজন মানুষকে পরিচালনা করা সম্মানের। এক সময়ে আমি ও আমাদের প্রজন্মের অভিনেতারা ওঁকে দেখে কত অণুপ্রাণিত হয়েছি। এই সম্পর্ক যেন থেকে যায়। অঞ্জনদা তোমায় অনেক ভালোবাসা। 

View post on Instagram

প্রসঙ্গত. ২০০৬-তে অঞ্জন দত্তের পরিচালনায় দ্য বং কানেকশন ছবিতে অভিনয় করেছিলেন পরম। এর পরে তাঁর পরিচালনাতেই চলো লেটস গো ছবিতে অভিনয় করেছিলেন পরম। ২০১১ সালে জানি দেখা হবে ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। ছবিতে পরমব্রত ও পায়েল সরকার অভিনয় করেছিলেন। ২০১৬-য় হেমন্তে অভিনয় করেন পরম। এই ছবিটিও পরিচালনা করেন অঞ্জন দত্ত।