সারা বিশ্বে 'রামায়ণ' ছবি নিয়ে উত্তেজনা বাড়ছে। খুব তাড়াতাড়ি দেখা যাবে এই ছবির রামের ঝলক…কেমন লাগছে রামরূপী রণবীরকে?

প্রযোজক নমিত মালহোত্রা রামনবমীতে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে 'রামায়ণ' ছবির পরবর্তী ঝলক, অর্থাৎ 'রাম'-এর লুক, ২ এপ্রিল হনুমান জয়ন্তীতে তাঁরা প্রকাশ করবেন। তিনি জোর দিয়ে বলেছেন, তাঁরা ছবিটি গভীর দায়িত্ব এবং ভক্তির সঙ্গে তৈরি করছেন। তাঁদের লক্ষ্য, এই মহাকাব্যকে সবচেয়ে খাঁটি রূপে তুলে ধরা। আসন্ন এই ঝলক শুধু প্রচার নয়, এটি একটি বিশ্বব্যাপী উদযাপন হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রিপোর্ট অনুযায়ী, রণবীর কাপুর, পরিচালক নীতেশ তিওয়ারি এবং নমিত মালহোত্রা শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ছবির প্রচার শুরু করবেন। এটিই হতে চলেছে ছবির প্রথম বড় আন্তর্জাতিক প্রচার। সেখানে মিডিয়ার সঙ্গে কথাবার্তা এবং বিশেষ প্রিভিউর পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে লঞ্চ এবং টাইমস স্কোয়ারে একটি বড় শোকেসের মাধ্যমে ছবিটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। ছবিতে

রণবীর কাপুর, (প্রভু রাম) সাই পল্লবী, (সীতা) ছাড়াও দখা যাবে যশ (রাবণ) সানি দেওল (হনুমান) রবি দুবে (লক্ষ্মণ)কে। এ ছাড়াওসহকারী চরিত্রে রয়েছেন কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অরুণ গোভিল এবং আরও অনেকে।

নির্মাতারা ছবিটি দুটি পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। 'রামায়ণ পার্ট ১' ২০২৬ সালের দিওয়ালিতে এবং 'পার্ট ২' ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে। তাঁদের লক্ষ্য, বিশ্ব সিনেমায় পৌরাণিক গল্পের এক নতুন সংজ্ঞা তৈরি করা।

ইতিমধ্যেই রাম হিসাবে কেমন লাগছে রণবীরকে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এবার খুব তাড়াতাড়ি সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হনুমান জয়ন্তীর দিনেই দেখা যাবে ‘রাম’- এর ঝলক।