ম্প্রতি মিডিয়া এবং ইন্ডাস্ট্রির কিছু বিশেষ ব্যক্তির জন্য একটি ট্রেলার স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। এরপর থেকেই ছবির মুক্তির তারিখ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্মাতারা এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও, দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে।

আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে ছবির ট্রেলার লঞ্চ হবে। তার আগে, নির্মাতারা নয়াদিল্লির ভারত মণ্ডপমে মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বাছাই করা সদস্যদের জন্য 'রামায়ণ'-এর একটি বিশেষ 3D স্ক্রিনিংয়ের আয়োজন করেন। এই শো-এর পর ট্রেড অ্যানালিস্ট জিভি সোশ্যাল মিডিয়ায় তার মতামত জানান। তিনি ছবির কাস্টিং, ভিজ্যুয়াল, মিউজিক এবং ভারতীয়ত্বের প্রশংসায় পঞ্চমুখ হন। জিভি জানান, রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশকে দারুণ মানিয়েছে। তবে তার পোস্টের শেষ লাইনে লেখা '৮ নভেম্বর' তারিখটিই ছবির সম্ভাব্য মুক্তির তারিখ নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি।

এই নতুন গুঞ্জনের আগে বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছিল যে 'রামায়ণ' ২০২৬ সালের অক্টোবরের শেষের দিকে সিনেমাহলে আসতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, অভিনেতা যশ নাকি 'সিনেমা কন' (CinemaCon) অনুষ্ঠানে ২০২৬ সালের শেষের দিকে ছবি মুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। যদি ৮ নভেম্বর ছবিটি মুক্তি পায়, তবে আগের সমস্ত জল্পনা বদলে যাবে। ভক্তরা এখন ২৪ জুলাই ট্রেলার লঞ্চের জন্য অপেক্ষা করছেন, যেখানে নির্মাতারা মুক্তির তারিখ সম্পর্কে স্পষ্ট ঘোষণা করতে পারেন।

যদি ৮ নভেম্বর, ২০২৬ তারিখটি সত্যি হয়, তবে 'রামায়ণ'-কে বক্স অফিসে সরাসরি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। কারণ Takashi Yamazaki পরিচালিত 'গডজিলা: মাইনাস জিরো' ছবিটি ৬ নভেম্বর, ২০২৬-এ আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার কথা। কাছাকাছি সময়ে দুটি বড় ছবি মুক্তি পেলে IMAX এবং প্রিমিয়াম স্ক্রিনের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হতে পারে। নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' দুটি পর্বে তৈরি একটি পৌরাণিক মহাকাব্য। এটিকে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় প্রজেক্টগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করছেন। যারা ছবির প্রথম ঝলক দেখেছেন, তারা এর স্কেল, ভিজ্যুয়াল এফেক্টস এবং প্রযুক্তিগত মানের প্রশংসা করেছেন। তাই ২৪ জুলাইয়ের ট্রেলার লঞ্চ এখন বছরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্টগুলির মধ্যে একটি।