অভিনেতা রণবীর সিং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি এফআইআর খারিজের আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 'কান্তারা চ্যাপ্টার ১' ছবির এক দেবতাকে নকল করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন রণবীর সিং। কান্তারা চ্যাপ্টার ১ ছবিকে নকল করে এক দেবতা-কে অপমান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে এফআইআর। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে তিনি একটি ফৌজদারি মামলা বাতিলের আর্জি করেছেন।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের গোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং। সেখানে ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে রণবীর নাকি এক দৈবা-র অনুকরণ করেন। তাঁকে ডেভিল বলেও উল্লেখ করেন। এমন অভিযোগ ওঠে রণবীর সিং-র বিরুদ্ধে। আসলে দৈবা দক্ষিণ ভারতের বিশেষত উপকূলীয় কর্ণাটকের লোকবিশ্বাস ও আধ্যাত্মিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ফলে বিষয়টি নিয়ে একাংশে মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ঘটনায় বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় এফআইআর নথিভুক্ত হয়। অ্যাডভোকেট প্রশান্ত নামে এক আইনজীবীর দায়ের করা অভিযোহের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়। পরে পুলিশ রণবীর সিংকে নোটিস পাঠায়।
এদিকে রণবীর কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। মামলাটি বিচারপতি এম নাগপ্রসন্নের বেঞ্চে ২৪ ফেব্রুয়ারি শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, গোয়া চলচ্চিত্র উৎসবে কান্তারা ছবিতে ঋষভের অভিনয়ের প্রশংসা করার সময় মুখের ছলনা শুরু করেছিলেন রণবীর। বলেছিলেন, আমি থিয়েটারে দেখেছি, ঋষভ, এটা অসাধারণ একটি অভিনয় ছিল। বিশেষ করে যখন নারী ভূত তোমার শরীরে ঢুকে পড়ে, সেই অভিনয় সেই একটা শট। তুমি কি কান্তারা দেখেছো স্যার? তুমি কি তার দেওয়া সেই একটা শট দেখেছো? তারপর ছবিতে ঋষভের অভিব্যক্তি অনুকরণ করে যোগ করেন, এখানে কেউ কি আমাকে কান্তারা ৩ দেখতে চান? এই লোকটিকে বলুন। তাকে বলুন।


