- Home
- Entertainment
- Rashmika Vijay Wedding: রশ্মিকা-বিজয়ের বিয়ে! হোটেলের এক রাতের খরচ শুনলে চমকে উঠবেন!
Rashmika Vijay Wedding: রশ্মিকা-বিজয়ের বিয়ে! হোটেলের এক রাতের খরচ শুনলে চমকে উঠবেন!
Rashmika Vijay Wedding: রশ্মিকা-বিজয়ের বিয়ে! হোটেলের এক রাতের খরচ শুনলে চমকে উঠবেন!
16

Image Credit : Rashmika Mandanna/Instagram
Wedding Date and Venue Details
বহু প্রতীক্ষিত রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে চলেছে ২৬ ফেব্রুয়ারি, উদয়পুরে। ২৪ তারিখ থেকে শুরু হয়ে বেশ কয়েকদিন ধরে চলবে অনুষ্ঠান। এই তারকা জুটির বিয়ের মূল আসর বসছে আইটিসি মেমেন্টোস উদয়পুরে, যা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিখ্যাত।
26
Image Credit : Instagram@mementosbyitchotels_udaipur
Three Luxury Hotels Hosting the Functions
এই তারকা জুটি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য তিনটি প্রিমিয়াম হোটেল বেছে নিয়েছে। আইটিসি মেমেন্টোস ছাড়াও র্যাফেলস উদয়পুর এবং ফেয়ারমন্ট উদয়পুর প্যালেসেও বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রতিটি হোটেলেই রয়েছে রাজকীয় পরিবেশ, লেক বা ভ্যালির সুন্দর দৃশ্য এবং বিশাল ব্যাঙ্কোয়েট হল।
36
Image Credit : Instagram@mementosbyitchotels_udaipur
Inside ITC Mementos: The Main Wedding Venue
উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মেমেন্টোস। প্রায় ১০৬ একর সবুজ এলাকা জুড়ে এই হোটেলটি তৈরি। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই হোটেলে ১১৭টিরও বেশি স্যুট ও ভিলা রয়েছে। খোলা আকাশের নিচে সাত পাকে ঘোরার জন্য এখানে আছে বিশাল লন এবং সুন্দর জায়গা। তাই তারকাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য এটি প্রথম পছন্দ।
46
Image Credit : Instagram@mementosbyitchotels_udaipur
Room Tariff and Luxury Experience
আইটিসি মেমেন্টোস উদয়পুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এখানকার লাক্সারি স্যুটের ভাড়া শুরুই হচ্ছে প্রতিদিন প্রায় ২ লক্ষ টাকা থেকে। এই প্রিমিয়াম স্যুটগুলিতে ব্যক্তিগত বাগান, পুল এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাধারণ ঘরের ভাড়া শুরু প্রায় ৩৫,০০০ টাকা থেকে। গেস্টরা লেক ভিউ ভিলা, ভ্যালি ভিউ ভিলা, আরাভালি স্যুট বা মেমেন্টো স্যুটের মতো বিকল্প বেছে নিতে পারেন। প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া ২ লক্ষ টাকারও বেশি।
56
Image Credit : Instagram
Dining, Spa and Premium Facilities
এই রিসোর্টে রয়েছে এলাহি খাবারের আয়োজন। ঐতিহ্যবাহী রাজস্থানি খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক কুইজিন, সবই পাওয়া যায়। উদয় প্যাভিলিয়ন, কাবাবস অ্যান্ড কারিস, রয়্যাল ভেগা, দ্য রক বার এবং আরাভালি লাউঞ্জের মতো একাধিক রেস্তোরাঁ রয়েছে। খাওয়া-দাওয়া ছাড়াও এখানে লাক্সারি স্পা, জিম এবং একটি ইনফিনিটি পুলও আছে।
66
Image Credit : Instagram@mementosbyitchotels_udaipur
VIROSH Premier League and Grand Budget
বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে 'ভিরোশ প্রিমিয়ার লিগ' নামে একটি মজার ক্রিকেট ম্যাচ দিয়ে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে, এই বিয়ের বাজেট ১ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রশ্মিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা, আর বিজয়ের সম্পত্তি ৫০ থেকে ৭০ কোটি টাকার মধ্যে। তাই এমন রাজকীয় আয়োজন এই তারকা জুটির কাছে কোনও ব্যাপারই নয়।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.
Latest Videos

