MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Rohit Dhawan: কে এই রোহিত ধাওয়ান! ক্যামেরার আড়ালে থাকা বরুণ ধাওয়ানের পরিচালক দাদাকে চেনেন?

Rohit Dhawan: কে এই রোহিত ধাওয়ান! ক্যামেরার আড়ালে থাকা বরুণ ধাওয়ানের পরিচালক দাদাকে চেনেন?

Rohit Dhawan: কে এই রোহিত ধাওয়ান! ক্যামেরার আড়ালে থাকা বরুণ ধাওয়ানের পরিচালক দাদাকে চেনেন?

2 Min read
Author : Anulekha Kar
Published : Mar 16 2026, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Instagram

রোহিত ধাওয়ান একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। ১৯৮৩ সালের ২৬ ডিসেম্বর মুম্বইতে তাঁর জন্ম। বিখ্যাত ধাওয়ান চলচ্চিত্র পরিবারের সদস্য তিনি। পরিচালক ডেভিড ধাওয়ান ও করুণা চোপড়ার বড় ছেলে এবং অভিনেতা বরুণ ধাওয়ানের দাদা হলেন রোহিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Instagram

ভাই বরুণ ধাওয়ান প্রায়ই মিডিয়ার নজরে থাকেন, কিন্তু রোহিত বরাবরই প্রচার থেকে দূরে। তিনি মূলত ক্যামেরার পিছনের কাজেই মন দিয়েছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্মমেকিং-এর ডিগ্রি অর্জন করেন রোহিত। এরপর পরিচালনার জগতে আসার আগে বেশ কয়েকটি বড় হিন্দি ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন।

34
Image Credit : Instagram

২০১১ সালে 'দেশি বয়েজ' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রোহিত। এই কমেডি ছবিতে অক্ষয় কুমার এবং জন আব্রাহামের মতো বড় তারকারা ছিলেন। এরপর ২০১৬ সালে তিনি বানান 'ঢিশুম', যেটিতে তাঁর ভাই বরুণও অভিনয় করেন। সম্প্রতি ২০২৩-এ তেলুগু হিট 'আলা বৈকুণ্ঠপুরামুলু'-র রিমেক 'শেহজাদা' পরিচালনা করেছেন তিনি।

44
Image Credit : Instagram

রোহিত মূলত পর্দার আড়ালে কাজ করলেও, তাঁর কমার্শিয়াল ছবিগুলি বলিউডে বেশ জনপ্রিয়। বরুণ ধাওয়ান প্রকাশ্যে জানিয়েছেন যে, তাঁর কেরিয়ারের শুরুতে দাদাই তাঁকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়েছেন। বরুণের কথায়, তাঁর উপর আর কেউ বিশ্বাস করার আগেই রোহিত বিশ্বাস করেছিলেন।

ব্যক্তিগত জীবন

বহুদিন প্রেম করার পর ২০১২ সালে উদ্যোগপতি জাহ্নবী দেশাইকে বিয়ে করেন রোহিত। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২০১৮ সালে তাঁদের মেয়ে নিয়ারা এবং ২০২২ সালে এক ছেলের জন্ম হয়। রোহিত মিডিয়ার প্রচার থেকে দূরে থাকলেও, পারিবারিক অনুষ্ঠান বা নতুন ছবির ঘোষণার সময় তিনি খবরের শিরোনামে আসেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Krishna Janmashtami: গুরুভায়ুর থেকে আরনমুলা, জন্মাষ্টমীতে ভক্তের ঢল, এলাহি আয়োজন
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
OTT Releases: গান্ধারী থেকে কোরিয়ান কনকরাজু! এই উইকেন্ডে দেখুন ১০টি নতুন OTT সিনেমা-সিরিজ
Recommended image4
রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার মিঠুন চক্রবর্তী, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Recommended image5
Now Playing
Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved