কল্যাণী প্রিয়দর্শনের পর দ্বিতীয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হিসেবে সামান্থা রুথ প্রভুর ছবি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। তেলুগু ইন্ডাস্ট্রিতে এটি একটি নতুন রেকর্ড।

সিনেমার হিরো নয়, হিরোইনই যখন सर्वेसर्वा, তখন সেই ছবি নিয়ে প্রযোজকদের মধ্যে একটা কিন্তু-কিন্তু ভাব থাকে। বিশেষ করে বক্স অফিসের লাভ-লোকসানের কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন। তবে এই চেনা ছক ভেঙেই কিছুদিন আগে ইতিহাস গড়েছিল মালয়ালম ছবি 'লোকা চ্যাপ্টার ১ চন্দ্র'। এটিই ছিল দক্ষিণ ভারতের প্রথম নায়িকা-কেন্দ্রিক ছবি, যা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করে কল্যাণী প্রিয়দর্শন এক বিরল রেকর্ড গড়েন। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কল্যাণীর পর তিনিই দ্বিতীয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী, যিনি এই সাফল্য পেলেন। আরও একটি মজার বিষয় হল, সামান্থার এই ছবিটি একজন মহিলা পরিচালক, বি ভি নন্দিনী রেড্ডি, তৈরি করেছেন। সামান্থার নতুন ছবি 'মা ইন্তি বঙ্গারাম' বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। স্বাভাবিকভাবেই, এটি সামান্থার কেরিয়ারের সবচেয়ে বড় হিট এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা নায়িকা-কেন্দ্রিক ছবি। ছবিটি ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

বক্স অফিস ট্র্যাকার Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, ছবিটি শুধুমাত্র ভারত থেকেই ৭১ কোটি টাকা আয় করেছে। ৩০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি এই বছর তেলুগু সিনেমার দ্বিতীয় সবচেয়ে লাভজনক ছবি হিসেবেও উঠে এসেছে। টলিউড এখন তাকিয়ে আছে ছবিটির লাইফটাইম কালেকশন কোথায় গিয়ে থামে, সেই দিকে। প্রসঙ্গত, 'লোকা চ্যাপ্টার ১ চন্দ্র' মালয়ালম সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি। এটিই একমাত্র মালয়ালম ছবি যা ৩০০ কোটির ক্লাবে ঢুকেছে। ছবিটির মোট আয় ছিল ৩০৪ কোটি টাকা।