সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হল 'বিগ বস বাংলা'। গ্র্যান্ড ওপেনিং-এ হরভজন সিং-এর নাচ এবং মনামী ঘোষের পারফরম্যান্সের পাশাপাশি ১৫ জন প্রতিযোগীর নামও প্রকাশ করা হয়। প্রথম দিন থেকেই খেলার টানটান উত্তেজনা শুরু হয়েছে।
'বিগ বস বাংলা'র হোস্ট হিসাবে এবার দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রবিবার সন্ধেতে সৌরভের গ্র্যান্ড এন্ট্রি দেখলেন বিগ বসের ভক্তরা। চমক এখানেই শেষে নয়, সৌরভের সঙ্গে দেখা গেল হরভজন সিং-কেও।
ঠিক কেমন দেখতে বিগবসের অন্তর্মহল? তাও ঘুরিয়ে দেখালেন দাদা। এরপরে মনামী ঘোষের চোখ ধাঁধানো নাচ দেখল দর্শকেরা। সব মিলিয়ে টানটান চমক ছিল বিগবসের গ্র্যান্ড ওপেনিং-এর দিন। সব থেকে বড় চমক ছিল পাগলু গানে হরভজন সিং-য়ের নাচ।
কারা এই সিজনের বিগবসের প্রতিযোগী?
তালিকায় আছেন ভরত কল, দুর্নিবার সাহা,সোহিনী পাল, নিরঞ্জন মণ্ডল, সৃজলা গুহ,শন বন্দ্যোপাধ্যায়,নন্দিনী দত্ত, সায়ক চক্রবর্তী, ডিজাইনার তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, সোনামণি সাহা, আলেকজান্দ্রা টেলর, ঝিলম গুপ্ত এবং জয়িতা চক্রবর্তী।
প্রথম দিনেই খেলা শুরু। সায়ক চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে মজার খেলা খেললেন বিগবস। দুই প্রতিযোগীর সঙ্গে কোন মহিলা প্রতিযোগী ঢুকবে তা নিয়েই শুরু হয় টানাটান পর্ব। সবমিলিয়ে জন প্রতিযোগীর মধ্যে কে প্রথম ক্যাপ্টেন হতে চলেছে তা জানতেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেনা বিগ বস প্রেমীরা।
