'দেশু ৭'-এর শ্যুটিং শেষে সেলিব্রেশনে একে অপরকে কেক খাইয়ে দিলেন দেব ও শুভশ্রী। এই জুটির রিইউনিয়ন নিয়ে এমনিতেই জল্পনা তুঙ্গে, তার উপর এই ঘটনা পুরোনো প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। পুজোতে মুক্তি পেতে চলেছে এই জুটির ৭ নম্বর ছবি।

জিয়া নস্টাল হওয়ার আর শেষ হচ্ছে না। পরের পর ঘটনায় জিয়া নস্টাল হচ্ছে অনুরাগীদের। এবার দেশু ৭-এর শ্যুটিংয় শেষে সেলিব্রেশনে ফের দর্শকদের জন্য চমক রাখলেন দেব-শুভশ্রী। নিজের হাতে কেক খাইয়ে দিলেন একে অপরকে। এমনিতেই তাঁদের এই রিইউনিয়ন নিয়ে চোখ রাঙানি শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

অনেকেই বলছেন " পুরান প্রেম জেগে উঠেছে" এবার সেই মন্তব্যেই যেন ফের একটু ঘি ঢালার মতো ইন্ধন দিলেন এই জুটি। কেক কাটার মুহূর্তে কেক কেটেই সবার আগে শুভশ্রীর মুখে কেকের টুকরো তুলে দিলেন দেব। অন্যদিকে নাইকাও কেক খাওয়ালেন দেবকে। ব্যাস ফের তাদের নিয়ে গুঞ্জন শুরু নেটপাড়ায় " তবে কি সত্যিই প্রেম জোয়ারে ভাসলেন আবার?"

এদিন কেক কাটার সময় শুভশ্রী টিমের সকলকে উদ্দেশ্য করে বলেন," এটা তোমাদের সবার ছবি"

এই বছর পুজোতে দুর্দান্ত চমক দিতে আসছে দেব-শুভশ্রীর ৭ নম্বর ছবি। ইতিমধ্যেই পরিচালক দেবে উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন নায়িকা। এরপর আরও উৎসাহ বেড়েছে দর্শকদের। এবার ঠিক কতটা ম্যজিক দেখাতে চলেছে এই জুটি তা জানতে পুজো পর্যন্ত তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন অনুরাগীরা।