অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বহুদিন। কিন্তু তাঁর খ্য়াতি এক ফোঁটাও কমেনি। কথা হচ্ছে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের।   প্রায়ই ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ড ও মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে খবরের শিরোনামে চলে আসেন সুস্মিতা সেন। 

অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বহুদিন। কিন্তু তাঁর খ্য়াতি এক ফোঁটাও কমেনি। কথা হচ্ছে বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। প্রায়ই ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ড ও মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে খবরের শিরোনামে চলে আসেন সুস্মিতা সেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোমবার সকালে তিনি বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটি এই মুহূর্তে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছে। 

ভিডিওয় দেখা যাচ্ছে, রোহমান ও সুস্মিতা দুজনে একসঙ্গে শরীরচর্চা করছেন। বিভিন্ন যোগাসনে মত্ত দুই জন। মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি যে উষ্ণতা ছড়াচ্ছে, তা সুস্মিতার ফলোয়াররাই জানান। আর সুস্মিতা কী ভাবে নিজের মিটনেসের দিকে নজর দেন সেই বিষয়টিও এই ভিডিওতেই পরিষ্কার। ভিডিও-তে স্পষ্ট দুজনেই অনায়াসে কঠিন যোগাসন করে ফেলতে সিদ্ধহস্ত। 

View post on Instagram

তবে এই প্রথম নয়। প্রায়ই রোহমানের সঙ্গে ছবি পোস্ট করেন সুস্মিতা। কখনও তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন। কখনও আবার একসঙ্গে বসে আড্ডা মারছেন। আর এর মধ্যে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়েও বিভিন্ন ছবি ও ভিডিও দেন সুস্মিতা। অতএব বলাই যায়, রূপোলি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাখলেও, সুখেই সংসার করছেন বিশ্বসুন্দরী। 

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বি-টাউনে গুঞ্জন উঠেছিল, খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন সুস্মিতা ও রোহমান। সম্পর্কের কথা স্বীকার করলেও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুস্মিতা সেন।