Malaika Restaurant: খিচুড়ির দাম শুনলে চমকে যাবেন! সোনার দামও হার মানবে জলের দামের কাছে, আর কী চমক আছে মালাইকার রেস্তোরাঁয়?

রুপোলি পর্দায় সাফল্যের পাশাপাশি অনেক বলিউড তারকা এখন ব্যবসার দুনিয়াতেও নিজেদের জায়গা করে নিচ্ছেন। কেউ ফ্যাশনে, কেউ কসমেটিক্সে, আবার কেউ খাবারের ব্যবসায়। সেই তালিকায় অন্যতম নাম মালাইকা অরোরা। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর মালিকানায় রয়েছে জনপ্রিয় রেস্তরাঁ ‘স্কারলেট হাউজ়’, যেখানে নিয়মিতই ভিড় জমান তারকারা। প্রায় ৯০ বছরের পুরনো একটি পর্তুগিজ বাংলোকে নতুন রূপ দিয়ে তৈরি হয়েছে এই রেস্তরাঁ। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে সাজানো অন্দরসজ্জাই এখানে ঢুকলেই নজর কাড়ে। ধবন উদেশি ও মলয়া নাগপালের সঙ্গে যৌথভাবে এই রেস্তরাঁ গড়েছেন মালাইকা। মালিকানার বড় অংশ রয়েছে মালাইকা ও তাঁর ছেলে অরহান খানের হাতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রায় আড়াই হাজার বর্গফুট জুড়ে রয়েছে বার ও ক্যাফে-সহ এই প্রতিষ্ঠান। স্বাস্থ্যসচেতন মালাইকার ছাপ স্পষ্ট রেস্তরাঁর মেনুতেও। এখানে এমন খাবার রাখা হয়েছে, যা স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখে। তবে সেই সঙ্গে দামও বেশ চড়া। সাধারণ খিচুড়ির দাম যেখানে শুরু হচ্ছে প্রায় ৫৫০ টাকা থেকে, সেখানে শ্যাম্পেনের দাম পৌঁছে যায় প্রায় ৩০ হাজার টাকায়। এমনকি এক বোতল বিশেষ ধরনের জলের দামই ৩৫০ টাকা। এই রেস্তরাঁয় পরিবেশিত জল শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে বলে দাবি করা হয়। ক্লান্তি কমানো ও ত্বকের যত্নেও নাকি এই পানীয় উপকারী। পাশাপাশি বিট, বেদানা, তরমুজ, কারিপাতা ও লেবু দিয়ে তৈরি বিশেষ ড্রিংক এখানকার অন্যতম আকর্ষণ।

 অনেকেই চুল ভালো রাখার জন্য এই পানীয় অর্ডার করেন। এক গ্লাসের দাম প্রায় ৪৫০ টাকা। অ্যালকোহল ছাড়া পানীয়ের দাম ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে। সবচেয়ে দামি ককটেলের মূল্য প্রায় ২৯ হাজার টাকা। প্রায় ১০০ জনের বসার ব্যবস্থা রয়েছে ‘স্কারলেট হাউজ়’-এ। মশলা খিচুড়ি মিলছে ৫৫০ টাকায়, অ্যাভোকাডো টোস্টের দাম ৬২৫ টাকা, বিশেষ স্যালাড ৭২০ টাকায় পাওয়া যায়। এখানকার জনপ্রিয় পদগুলোর মধ্যে রয়েছে লুধিয়ানার বাটার চিকেন, যার দাম প্রায় ৭৫০ টাকা। মালাইকা নিজে যেভাবে খাবার বেছে নেন, সেই জীবনযাপন থেকেই নাকি রেস্তরাঁর মেনু তৈরি হয়েছে। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, সুস্থতা আর স্বাদের সমন্বয়ই তাঁর ‘স্কারলেট হাউজ়’-এর মূল ভাবনা।