Dev-Subhashree: কিন্তু সময় যে থেমে থাকে না। এর মধ্যে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয় শুভশ্রীর। দুই সন্তানের মা-ও হন সব দিক সামলিয়ে। অন্যদিকে দেবের জীবনে আসেন রুক্মিনী মৈত্র। কিন্তু ঠিক কী কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল দেব-শুভশ্রীর?
২০০৯ সালে ‘ চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। এরপর পরের পর হিট ছবি উপহার দেন এই ২ তারকা। তখন থেকেই নাকি প্রেমের সম্পর্ক জড়ান দু'জনে। ২০১৬ সালে সেই সম্পর্কের ছন্দপতন ঘটে। মাঝে অবশ্য পরাণ যায় জ্বলিয়ার সময়তে দুই পরিবারের মধ্যেও যোগাযোগ হয়েছিল। কিন্তু তারপরেই যেন কোথা থেকে কী হয়ে গেল! ‘ধূমকেতু’ র পরে একেবারে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় এই দুই তারকার। সম্পর্ক ভাঙার পরে বেশ কিছুদিন সব কিছু থেকে আড়ালে চলে গিয়েছিলেন শুভশ্রী। নিজেকে সামলাতে সময় নিয়েছিলেন অভিনেত্রী। তারপরে তাঁর ‘কামব্যাক’ দেখার মতো ছিল।
এই তিক্ততার সম্পর্ক ফের জোড়া লাগে ধূমকেতু-র হাত ধরেই কারণ দীর্ঘ ৯ বছর রিলিজ করেনি এই ছবি। ৯ বছর পরে যখন ছবি মুক্তি পায় তখন আবার পুরান তিক্ততা ভুলে শুধু দর্শকদের জন্য একসঙ্গে হন এই জুটি। দর্শকদের ভালবাসার কারণে ফের একসঙ্গে ছবি করার সিদ্ধান্ত নেন। কিন্তু সময় যে থেমে থাকে না। এর মধ্যে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয় শুভশ্রীর। দুই সন্তানের মা-ও হন সব দিক সামলিয়ে। অন্যদিকে দেবের জীবনে আসেন রুক্মিনী মৈত্র। কিন্তু ঠিক কী কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল দেব-শুভশ্রীর?
এই প্রসঙ্গে বিভিন্ন মহলে বিভিন্ন কথা উড়ে আসে। জানা যায়, শুভশ্রী বিয়ে করতে চেয়েছিলেন, নায়ক নাকি তা চাননি তাই নিয়েই নাকি বচসার শুরু। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার পেছনে কারণ হিসাবে ধরা হয় তৃতীয় ব্যক্তির প্রবেশও। দেবের জীবনে নাকি তখন ঢুকে পড়ছিলেন রুক্মিনী মৈত্র আর তা জানাজানি হতেই চরম অশান্তি শুরু হয় দেব শুভশ্রীর মধ্যে।
আসলে বলে না জুটি উপর থেকে তৈরি হয়ে আসে। তাই হয়তো রিল লাইফে জুটি হলেও রিয়েল লাইফে একসঙ্গে থাকা লেখা ছিল না এই দুই তারকার। তবে সমস্ত তিক্ততা ভুলে ফের দেশু ৭ দিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে এই জুটি। রিয়েল লাইফ না হলেও রিল লাইফে তাঁদের একসঙ্গে ফের দেখতে পেরে আমোদে আটখান তাঁদের ফ্যানেরা…


